শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মোমবাতি জালিয়ে শহীদদের স্মরণ : ২৫ মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি

  • আপলোড তারিখঃ ২৬-০৩-২০১৮ ইং
মোমবাতি জালিয়ে শহীদদের স্মরণ : ২৫ মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি
চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহসহ দেশব্যাপী চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন নিজস্ব প্রতিবেদক: মহান জাতীয় সংসদে স্বীকৃতির পর এবার ২য় বারের মত জাতীয়ভাবে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হয়েছে। সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায়ও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় দিবসটি। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের কন্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণসহ দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রার্থনা, আলোকচিত্র প্রদর্শনী, আলোর মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী ছিল উল্লেখযোগ্য। গণহত্যা দিবসের প্রতিটি কর্মসূচীতেই অনুষ্ঠানেই সাম্প্রদায়িক অপশক্তিকে যেকোনো মূল্যে রুখে দেয়ার প্রত্যয় ব্যক্ত করে দিবসটি আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি ছিলো সকলের মুখে। পাকিস্থানিদের ঘৃণা-ধিক্কার জানানোর পাশাপাশি একাত্তরের গণহত্যা নিয়ে পরাজিত পাকিস্তানের নতুন ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেছেন, একাত্তরের ২৫ মার্চের কালরাতে পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যার কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নেই। একাত্তরের গণহত্যার কথা এখনও অস্বীকার করে পাকিস্তান। এখনও কিছু স্বাধীনতা বিরোধী শক্তি রয়েছে যাদের প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। বাঙালীর জাতির আত্মপরিচয় ও মর্যাদার ইতিহাস প্রতিষ্ঠার জন্য এবং মুক্তিযুদ্ধকে নিয়ে পাকিস্তানের মিথ্যাচারের জবাব দিতেই ২৫ মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির প্রয়োজন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা: ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, গণহত্যা ও মুক্তিযোদ্ধা ভিত্তিক গীতিনাট্য/সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে এ আয়োজন করা হয়। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, সুবেদার মেজর (অবঃ) খোন্দকার সাইদুর রহমান (বীর প্রতীক), প্রফেসর এসএম ই¯্রাফিল, প্রফেসর সিদ্দিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম মালিক। সভায় ২৫ মার্চ রাতে পাকিস্তানী হানাদারদের ববর্রতা সম্পর্কে আলোচনা করেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন, ‘একাত্তরের ২৫ মার্চ রাতে সারাদেশে পাক হানাদার বাহিনী মুক্তিকামী বাঙালির ওপর যে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছিল তা ইতিহাসের বর্বরোচিত একটি ঘটনা। সেদিন রাতে পাক হানাদার বাহিনী সেনা ব্যারাক থেকে বের হয়ে নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছিল। নয়মাস মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েও পাকবাহিনী গণহত্যা অব্যাহত রাখে। বক্তারা দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার জন্য জাতিসংঘের কাছে আহ্বান জানান। একইসাথে এ দাবিতে সোচ্ছার হতে সকল শ্রেণীপেশার মানুষের প্রতি আহ্বান জানানো হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশত্ববোধক গান, গীতিনাট্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। `` চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা: ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এড. নুরুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক। তিনি বলেন, ‘২৫ মার্চ অপারেশন সার্চলাইটের নামে হায়েনার দল বাংলাদেশকে পরিণত করেছিল মৃত্যুপুরীতে। ঘর-বাড়িতে অগ্নিসংযোগ, মা-বোনদের সম্ভ্রমহানিসহ নজিরবিহীন পৈশাচিক মানবতাবিরোধী কর্মকান্ডের ভয়াবহতা ভুলে যাবার নয়। আমাদের তরুণ প্রজন্মকে এ সত্য সঠিকভাবে ধারণ করতে হবে এবং ইতিহাসের এ নির্মম সত্যটি বিশ্ববাসীকে জানাতে হবে। তিনি বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রয়াসে ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবিতে সকলকে সোচ্ছার হওয়ার আহবান জানান। আলোচনা সভায় আরো উপস্থিথ ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম, অভিভাবক রুহুল আমিনসহ শিক্ষার্থীবৃন্দ। মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী: সন্ধ্যা ৭টায় জেলা আওয়ামী লীগের কার্যালয় হতে আলোর মিছিল বের করা হয়। হুইপ ছেলুন জোয়ার্দ্দারের নেতৃত্বে আলোর মিছিলটি শহীদ হাসান চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাদদেশে এসে শেষ হয়। পরে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ২৫ মার্চ ভয়াল কালরাতে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি’র সভাপতিত্বে সেখানে এক আলোচনা সভায় মিলিত হয় নেতাকর্মীরা। এ সময় সভাপতির বক্তব্যে হুইপ ছেলুন বলেন, ‘স্বাধীনতার পর বাংলাদেশের আমুল উন্নয়ন শুধু শেখ হাসিনাই করেছেন। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। স্বাধীনতার ৪০ বছরে যা হয়নি আ’লীগ সরকার ক্ষমতায় এসে মাত্র ৯ বছরে তা দেখিয়েছে। আজ স্বাধীনতা বিরোধী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। শেখ হাসিনার নেতৃত্বকে বাঁধাগ্রস্ত করতে ষড়যন্ত্র এখনও থেমে নেই; অব্যহত আছে।’ বিএনপিকে উদ্দেশ্য করে হুইপ ছেলুন বলেন, ‘বিএনপি স্বাধীনতায় বিশ্বাস করেনা। তারা মুক্তিযুদ্ধ বিষয় ভিত্তিক কোন দিবসও পালন করে না। এখন তারা জামাত কে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের কোন ষড়যন্ত্রই সফল হতে দেয়া যাবে না। আমাদের সকলকে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।’ জেলা আ’লীগের উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, নাসির উদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়র্দ্দার টোটন, এড. মুহা. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মালিক, পৌর আওয়াশী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কোহিনুর বেগম, জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহাবুল হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, দপ্তর সম্পাদক আবু তালেব বিশ্বাস, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এড. তালিম হোসেন, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, সদস্য এড. বেলাল হোসেন, পৌর মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদিকা নাবিলা রুখছানা ছন্দা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম প্রমূখ। গণহত্যা দিবসে প্রতিকী ব্ল্যাক আউট: ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্থানি সেনাবাহিনীর গণহত্যা শুরুর স্মরণে ‘গণহত্যা দিবস’ হিসেবে এক মিনিটের জন্য প্রতীকি অন্ধকারে ছিল গোটা চুয়াডাঙ্গা জেলা শহর। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের সহায়তায় রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া জেলা শহরের সব জায়গায় এই প্রতীকি অন্ধকার (ব্ল্যাক আউট) কর্মসূচি পালন করা হয়। এছাড়াও সন্ধ্যার পর থেকে জেলার বিভিন্ন স্থানে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শনী করে জেলা তথ্য অফিস। উদীচী শিল্পিগোষ্ঠী ও অরিন্দমের আয়োজন: বাংলাদেশ উদীচী শিল্পিগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদ ও অরিন্দম সাংষ্কৃতিক সংগঠনের আয়োজনে ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও আবৃত্তি অনুষ্ঠান হয়েছে। গতকাল বিকাল ৫টাই `২৫শে মার্চ আন্তজার্তিক গণহত্যা দিবস ঘোষনার দাবিতে সোচ্চার হই, আধাঁরের বিরুদ্ধে আলোর যাত্রা-যুদ্ধবিরেধী শান্তির কাব্য কথা` স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনিতিবিদ চুয়াডাঙ্গা উদীচীর উপদেষ্টা বীর মুক্তিযুদ্ধা এ্যাড.শহিদুল ইসলাম, সাবেক চুয়াডাঙ্গা জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক, বাংলাদেশ উদীচী শিল্পিগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদের সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, অরিন্দমের সহ-সভাপতি আব্দুস সালাম। অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী ও সৌম্যজিতা শ্রুতির যৌথ উপস্থাপনায় মুক্তিযুদ্ধ গণহত্যা বিষয়ক আবৃত্তি করেন শাওন কুমার রায়, তাসলিমা সুলতানা, আখি তারা, শ্রীদাম কুমার রায়, তন্ময় কুমার, আব্দ্লুাহ আল জোবায়ের, মাহির তাজওয়ার, ইদ্রিস মন্ডল, সাগর, মোল্লা মাহবুব, সোহাসিনী, এম এ হামিদ, আবু সাঈদ, মুরশীদ প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা উদীচীর সহ-সভাপতি লুৎফর রহমান, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি তৌহিদ হোসেন, ওয়েভের সহ-সমন্বয়কারি নুঝাত পারভীন, প্রগতি লেখক সংঘের সভাপতি কোরবান আলী মন্ডল প্রমুখ। পরে সবাই শহিদ সৃতিস্মভে পুষ্প স্তবক অর্পন করেন। এমএ বারি মাধ্যমিক বিদ্যালয়ে চিত্র প্রদর্শন: ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে এম.এ বারী মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গাই গণহত্যা ও মুক্তিযুদ্ধের ১০০টি আলোকচিত্র ও ২টি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়েছে। গতকাল সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আলোকচিত্র প্রদর্শন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের সহকারি শিক্ষক কাজল মাহমুদের ঐক্যান্তিক প্রচেষ্টাই এই আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন এম.এ বারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, আসলাম উদ্দীন রোজসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। চলচিত্র প্রদর্শনের পর বিদ্যালয়ের আইসিটি বিষয়ক সহকারি শিক্ষক কাজল মাহমুদ শিক্ষার্থীদের মাঝে `সেই কালরাতের কথা` ও `একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি` নামক দুটি প্রামণ্য চিত্র প্রজেক্টরের মাধ্যমে দেখান। যুদ্ধ দলিলের আয়োজনে আলোচনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ: ‘যুদ্ধদলিল’ চুয়াডাঙ্গার আয়োজনে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৫শে মার্চ আন্তজার্তিক গণহত্যা দিবস চাই` শীর্ষক আলোচনাসভা ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ করা হয়েছে। সারাদেশের ন্যায় কেন্দ্রীয় ঘোষণা মোতাবেক চুয়াডাঙ্গা যুদ্ধদলিল এক ভিন্নধর্মী আলোচনা ও মুক্তিযুদ্ধের গল্পবলার আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ছানোয়ার শেখ চানু। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে ১৯৭১সালের মহান মুক্তিযুদ্ধের গল্প, রনাঙ্গনের ইতিহাস-কাহিনি বলেন, শত কষ্ট, ত্যাগ-তিতিক্ষার মধ্যে সুদীর্ঘ নয় মাস যুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশকে পাকিস্তানি হানাদার বাহিনির হাত থেকে ছিনিয়ে আনার কথা বলেন প্রধান অতিথি ছানোয়ার শেখ চানু। চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন চুয়াডাঙ্গা ডাচ্বাংলা ব্যাংকের ব্যবস্থাপক আবু সুফিয়ান কবিরাজ, যুদ্ধদলিল চুয়াডাঙ্গা প্রতিনিধি মো. রফিকুল আলম রনক, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল বারি, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাবিদুল ইসলাম, যুদ্ধদলিল চুয়াডাঙ্গার সদস্য আজিম আলি, মুরাদ হোসেন প্রমুখ। পরে যুদ্ধদলিল এর পক্ষ থেকে অতিথিরা ছাত্রীদের হাতে মুক্তিযুদ্ধ বিষয়ক বই তুলে দেন। এদিকে, চুয়াডাঙ্গার সরোজগঞ্জ নবীননগর তরুণ সংর্ঘের পক্ষ থেকে দিনটি পালন করা হয়েছে। `` আলমডাঙ্গা অফিস জানিয়েছে, গণহত্যা দিবস উপলক্ষে আলমডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আলমডাঙ্গা বধ্য ভূমিতে পূষ্পমাল্য অর্পন করা হয়। পূস্পমাল্য অর্পন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র, হাসান কাদির গনু, ০১নং সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর কলপনা খাতুন, ০২নং সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর সামসাদ রানু, ০৩নং সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নুর জাহান খাতুন, ০১ নং ওয়ার্ড কাউন্সিলর আলাল উদ্দিন, ০২নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আলী আজগর সাচ্চু, ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর সদর উদ্দিন ভোলা, ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর আঃ গাফফার, ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফারুক হোসেন, ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম, ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন অর রশীদ হাসান সহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী। অপরদিকে, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০১৮ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করণে হাজারো শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৭০ সালের পাকিস্থানী পতাকায় অগ্নিসংযোগের দায়ে কারাবরণকারী অগ্নিসেনা উপাধি প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহসভাপতি খন্দ. শাহ্ আলম মন্টু। প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষক মোঃ আলি সিদ্দিক, আজিজুর রহমান, মৌলভী ইছাহক আলী, জয়নাল আবেদীন, শারাফত হোসেন, আতিকুর রহমান, মানোয়ার হোসেন, আসাদুল হক, মেজবাহ উজ্জামান, মাহমুদা আক্তার, শাহানাজ ফেরদৌস, সাইদুর রহমান, শরিফুল ইসলাম, প্রতাপ কুমার অধিকারী, সোহেল আহমেদ প্রমুখ। দর্শনা অফিস জানিয়েছে, গতকাল সন্ধ্যায় দর্শনা ফুলতলায় ২৫ মার্চের কালরাত্রীর সেই ভয়াল স্মৃতি চারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান। আলোচক হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলার সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সভাপতি এ্যাডভোকেট কমরেড শহিদুল ইসলাম, দর্শনা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার জাহাঙ্গীর আলম, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা, লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, দর্শনা অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক ও ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, ওর্য়াকাস পার্টির জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, আমির হোসেন, এরশাদ আলী মাষ্টার, সমাজ সেবক আকমত আলী, সাবেক শিক্ষক হুমায়ন কবির, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ও এ্যাডঃ শাহাজাহান আলী। ২৫ মার্চের আলোচনা শেষে রাত ৯টা ১ মিনিটে দর্শনার সকল বাতি নিভিয়ে দিয়ে মোমবাতি প্রজ্জলন করেন। এ অনুষ্ঠানে দর্শনা অনির্বাণ থিয়েটারের কর্মী কবিরুল হক লিপু, মাহাবুবুর রহমান মুকুল, আওয়াল হোসেন, হাসমত কবির, মোস্তাফিজুর রহমান আলো, মিরাজ উদ্দিন, সাজ্জাদ হোসেন, সায়মুল হক টিপুসহ সকল থিয়েটার কর্মী ও বীর মুক্তিযোদ্ধাসহ দর্শনার সকল দলমত নির্বিশেষে পৌর মেয়র মতিয়ারের নেতৃত্বে মোমবাতি প্রজ্জলনে অংশ নিয়ে দর্শনা ফুলতলা থেকে কেরু আনন্দ বাজার মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে গিয়ে একে একে প্রজ্জলিত মোমবাতি গুলো সাজিয়ে দেওয়া হয়। এরপর এ্যাডভোকেট কমরেড শহিদুল ইসলাম উপস্থিত সকলকে শপত বাক্য পাট করান এবং রাত ১২টা ১মিনিটে দর্শনা কলেজ মাঠে ২১ বার তপধ্বনী মধ্যে দিয়ে ২৫ মার্চের কার্যক্রম শেষ করেন। জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে ২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা চক্তর থেকে একটি র‌্যালীবের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলার বটতলায় উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল,বিশেষ অতিথি ছিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জদ মির্জা,উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ,জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহমুুদুর রহমান,উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর মেডিকেল অফিসার হেলেনা আক্তার নিপা প্রমুখ। মেহেরপুর অফিস জানিয়েছে, ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মোমবাতি প্রজ¦লন করা হয়েছে। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন-এর নেতৃত্বে গতকাল রোববার সন্ধ্যায় ড. শহীদ সামসুজ্জোহা পাকের্র শহীদ বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ¦লন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ¦লনে অংশ গ্রহন করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ^াস, বাংলাদেশ যুব মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ কে এম আতাউল হাকিম লাল মিয়া, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. পল্লব ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন,অধ্যাপক হাসানুজ্জামান মালেক, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক শাশ^ত নিপ্পন, উপ-দপ্তর সম্পাদক গোলাম কিবরীয়া বুলু, জেলা যুব মহিলালীগের সভাপতি সামিউন বাসিরা পলি,মেহেরপুর সদর উপজেলা যুব মহিলালীগের সভাপতি লতিফন নেছা লতা প্রমুখ। এ ছাড়া শহীদ সামসুজ্জোহা পার্কে জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস পালন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসন-এর গণহত্যা দিবস পালন: মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম সোলাইমান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক হেখ ফরিদ আহমদ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ কে এম আতাউল হাকিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ প্রমূখ। মেহেরপুরে চিত্র প্রদর্শনী: গণহত্যা দিবস ২০১৮ পালন উপলক্ষে মেহেরপুর পৌরসভা দিনব্যাপী চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।গতকাল রবিবার শহীদ সামসুজ্জোহা পার্কে চিত্র প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীতে মুক্তিযুদ্ধকালিন বিভিন্ন ছবি স্থান পেয়েছে। মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের পুষ্পমাল্য অর্পন: মেহেরপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করলেন জেলার মুক্তিযোদ্ধরা। গতকাল রবিবার সকালে শহরের কলেজ মোড়ে শহীদ স্মৃতিসৌধে এ পুস্পমাল্য অর্পন করা হয়। মুক্তিযোদ্ধারে পক্ষে পুস্পমাল্য অর্পন করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ কে এম আতাউল হাকিম লাল মিয়া সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। এ ছাড়াও মেহেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গণহত্যা দিবস পালন করে। মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫মার্চ গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় মুজিবনগর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবউন্নয়ন অফিসার বিপ্লব কুমার কুন্ড এর সণ্ঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন মুজিবনগর থানার সেকেন্ড অফিসার এসআই সুব্রত কুমার পাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন উপজেলা কৃষি অফিসার মুহঃ মোফাক্খারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কলিমউদ্দীন, হাজী আহসান আলী খাঁন, আফজাল হোসেন আলোচনা সভায় উপস্হিত ছিলেন উপজেলার মুক্তিযোদ্ধা গন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রী সাধারণ মানুষ।পরে বিকেলে উপজেলা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাংনী অফিস জানিয়েছে, গাংনীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণ হত্যা দিবস। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা শহিদ মিনার চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী ও আওয়ামীলীগ নেতা ইয়াছিন রেজা প্রমুখ। ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহে গণ হত্যা দিবস উপলক্ষে অলোচনাসভা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে জেলা প্রশাসনের আয়োজেনে শহরের পুরাতন ডিসি কোট চত্ত্বরে অবস্থিত মুক্তমঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল হাই। নবাগত জেলা প্রশাসক সরোজ কুমার নাথ অনুষ্ঠানে সভপতিত্ব করেন। বিষেশ অতিথি বিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজবাহার আলী শেখ, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড আমির হোসেন মালিতা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা আওয়ামীগের সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব খজেদা খাতুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মোঃ আসাদুজ্জামান, ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের ও সভাপতি দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দীন আজাদ,মুক্তিযোদ্ধা, বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে গণহত্যা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান