শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর শিংনগরে অপ্রীতিকর ঘটনা : ৬ পুলিশ সদস্য ক্লোজড

  • আপলোড তারিখঃ ২৩-০৩-২০১৮ ইং
জীবননগর শিংনগরে অপ্রীতিকর ঘটনা : ৬ পুলিশ সদস্য ক্লোজড
উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত সাদা পোষাকে মাদকবিরোধী অভিযান ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গার জীবননগরের শিংনগরে মাদকবিরোধী অভিযানকালে পুলিশের সাথে গ্রামবাসীর ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। গতকাল দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এদিকে, উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত সাদা পোশাকে কর্মরত থানার সীমানা পেরিয়ে অন্য থানার সীমানায় অনুপ্রবেশের দায়ে ৬ পুলিশ সদস্যকে তাৎক্ষণিক ক্লোজড করেছে কর্তৃপক্ষ। ক্লোজড পুলিশ সদস্যরা হলেন: এএসআই ইন্দ্রজিত, এএসাই কামরুল, এএসআই রমেন, এএসআই কামরুজ্জামান, এএসআই ইউসুফ ও কনষ্টেবল জসিম। এঘটনায় তদন্ত সাপেক্ষে ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সাদা পোষাকে পুলিশ পরিচয়ে ৩ জন সিংনগর গ্রামের মেহের আলীর ছেলে তোতার বাড়িতে উপস্থিত হয়ে তাকে ডাক দেয়। তোতা বেরিয়ে এলে তার খাবার পানি চায়। তোতা পানি আনতে বাড়ীর ভিতরে গেলে সাদা পোশাকের ওই ৩ পুলিশ সদস্য তার সাথে বাড়ীর মধ্যে প্রবেশের চেষ্টা করলে তোতা তাদের বাধা দেয়। এবং বলে আপনারা এখানে দাড়ান আমি পানি নিয়ে আসছি। তারপরেও ওই ৩ তিন পুলিশ বাড়ীতে ঢোকার চেষ্টা করলে তোতার সাথে তাদের বাকবিতন্ডা শুরু হলে তোতার ভাই পলাশ এসে ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় ওই ৩ তিনজনসহ আরো তিনজন উপস্থিত হয়ে নিজেদের পুলিশ দাবি করে তোতাকে আটকের চেষ্টাকালে তোতার ভাই পলাশসহ বেশ কয়েকজন উপস্থিত হয়ে আটকে বাধা দেয়। এতে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। আহতরা হলেন- পলাশ, তোতা, হৃদয়, নাছিম, কয়েল বেগম, গোলাম প্রতিবন্ধি আখের আলী, বিউটি খাতুন, তৃষ্ণা, জাহানারা বেগম ও রহিমা খাতুন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জীবননগর থানা পুলিশ ও চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনা জানার পর সেখানে একটি টিম পাঠাই। জানতে পারি চুয়াডাঙ্গা সদর থানার একটি টিম জীবননগর থানা সীমানার মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে আসে। আমি বিষয়টি পুলিশ সুপার মহোদয়কে অবগত করলে, তিনি তাৎক্ষণিকভাবে ঘটনার সাথে সম্পৃক্ত ৬জন পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করেন। এবিষয়ে চুয়াডাঙ্গা জেলা অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, ঘটনার সাথে সম্পৃক্ত চুয়াডাঙ্গা সদর থানার ওই ৬জন পুলিশ সদস্য উর্দ্ধতন কর্মকর্তাদেরকে না জানিয়েই নিজেদের সীমানা পেরিয়ে জীবননগর থানা সীমানায় অভিযান চালিয়েছে। ঘটনাটি শোনার পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনার সাথে জড়িত ৬ পুলিশ সদস্যকে পুুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান