শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাঁজা ভারতীয় শাড়ী থ্রীপিচ ও ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ২২-০৩-২০১৮ ইং
গাঁজা ভারতীয় শাড়ী থ্রীপিচ ও ফেনসিডিল উদ্ধার
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী পৃথক অভিযান নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার থানার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে গাঁজা, ভারতীয় শাড়ী, থ্রীপিচ ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার দামুড়হুদা থানার বিভিন্ন স্থান থেকে এসকল মালামাল উদ্ধার করা হয়। জানা যায়, গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বড়বলদিয়া গ্রামে কবরস্থানে অভিযান চালিয়ে ৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১০ হাজার ৫’শ টাকা। এদিকে, গতকাল বুধবার দুপুর ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী নরেশ চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা হতে ৩৫ পিস ভারতীয় শাড়ী এবং ৩০ পিস ভারতীয় থ্রীপিচ উদ্ধার করে। `` যার আনুমানিক মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা। অপরদিকে, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. জাহিদ শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের কবরস্থান হতে ৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৮ হাজার ৪’শ টাকা। উদ্ধারকৃত গাঁজা, ভারতীয় শাড়ী, থ্রীপিচ ও ভারতীয় ফেনসিডিলের সর্বমোট মূল্য ৩ লাখ ৪১ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল কাস্টমস ও মাদকদব্য নিয়ন্ত্রণ অফিনে জমা দেয়া হয়েছে বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান