শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রধান আসামী মিন্টু ৩ দিনের রিমান্ডে : দু’আসামী জেলহাজতে

  • আপলোড তারিখঃ ২০-০৩-২০১৮ ইং
প্রধান আসামী মিন্টু ৩ দিনের রিমান্ডে : দু’আসামী জেলহাজতে
চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির ইনচার্জ ওহিদুল ইসলামের উপর হামলার মামলা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ফার্মপাড়ায় অভিযানকালে সদর ফাঁড়ির টিএসআই ওহিদুল ইসলামের উপর হামলা মামলার অন্যতম দু’জন আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তারা দু’জন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক আব্দুল হালিম তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। আসামীরা হল- চুয়াডাঙ্গা হক পাড়ার মৃত সাহেব আলীর ছেলে মো. মিঠুন (২১) ও ফার্মপাড়ার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. জনি ওরেফ ছোট জনি (২০)। এদিকে ওই মামলার প্রধান আসামী ফার্মপাড়ার বদর উদ্দীন বুদুর ছেলে মিন্টুকে (৩২) ৩ দিনের রিমান্ডে নিয়েছে সদর থানা পুলিশ। গতকাল একই আদালতে প্রধান আসামী মিন্টুর রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) মকবুল হোসেন। আদালতের বিচারক তার ৩ দিনের জন্য রিমান্ড আবেদন মঞ্জুর করেন। উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ ডিসেম্বর চুয়াডাঙ্গা ফার্মপাড়া এলাকায় অভিযানকালে কদমতলা মোড় নামকস্থানে টিএসআই ওহিদুল ইসলামকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়ির এএসআই নুর হোসেন ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯-এ অবৈধ অস্ত্র নিজ দখলে রাখার অপরাধে চুয়াডাঙ্গা ফার্মপাড়ার বদরউদ্দীন ওরফে বুদুর ছেলে অভিযুক্ত মিন্টু (৩২) ও ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০-১২ জনের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করেন। মিঠুন ও জনি এ মামলার চার্জশিটভুক্ত অন্যতম আসামী।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান