শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় ডাকাতদলের কাছ থেকে ইবি ভিসির মোবাইল উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৬-০৩-২০১৮ ইং
শৈলকুপায় ডাকাতদলের কাছ থেকে ইবি ভিসির মোবাইল উদ্ধার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় আন্ত:জেলা ডাকাতদলের দুই সদস্য’র কাছ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হারুন-উর রশীদ আসকারী’র মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ। গত ২৫ জানুয়ারী ডাকাতরা ভিসির গাড়িতে হামলা চালিয়ে টাকা ও মোবাইল সেট লুট করে। গ্রেফতারকৃতরা হলো- শৈলকুপা পৌর এলাকার হাবিবপুর গ্রামের মাহাতাবের ছেলে দুর্লভ ও হাজামপাড়া গ্রামের মৃত রিয়াজ মোল্লার ছেলে বিল্লাল হোসেন। গতকাল বৃহস্পতিবার ভোররাতে শৈলকুপা পৌর এলাকার হাবিবপুর ও হাজামপাড়া এলাকা থেকে ডাকাতদের গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যমতে উদ্ধার করা হয়েছে বেশ কিছু দেশীয় অস্ত্র। পুলিশ জানায়, গত ২৫ জানুয়ারী রাতে শৈলকুপার বড়দাহ এলাকায় রাস্তায় গাছ ফেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-উর রশীদ আসকারী’র গাড়ীতে হামলা চালিয়ে মোবাইল ও টাকা লুট করে নিয়ে যায় একদল ডাকাত। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আব্দুল লতিফ বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর উপাচার্যের ডাকাতি হওয়া মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে শৈলকুপা থানা পুলিশ উদ্ধার করে। শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার তারেক আল মেহেদীর ও শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতরা আন্ত:জেলা ডাকাতদলের সক্রিয় সদস্য।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান