শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রথম রাজধানী থেকেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাই

  • আপলোড তারিখঃ ১৫-০৩-২০১৮ ইং
প্রথম রাজধানী থেকেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাই
মেহেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ মাসুদ রানা: রোহিঙ্গারা মায়ানমার থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক নিয়ে আমাদের দেশে প্রবেশ করছে। এরই মধ্যে মাদক সহ অনেক রোহিঙ্গাকে আটক করা হয়েছে এবং আইনের কাছে সোপর্দ করা হয়েছে। মাদক ব্যবসায়ীরা কোন না কোনভাবে মাদক দেশে প্রবেশ করালেও আমরা আমাদেরকে মাদক মুক্ত রাখতে চাই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ গতকাল বুধবার মেহেরপুরে মাদক বিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এছাড়াও মাদক নিয়ন্ত্রণ করতে ইয়াবা ব্যবসায়ীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড সহ আরও কঠোর আইন প্রণয়নে কাজ চলছে বলেও তিনি জানান। তিনি সমাবেশে আরও বলেন দেশের ৭০ লক্ষ মানুষ মাদকে আক্রান্ত। যা দেশের জনসংখ্যার শতকরা সোয়া চার ভাগ। তিনি বলেন, আমরা তন্দ্রাভাবে ছিলাম, তখন আমার সোনার ছেলেরা, আমাদের তরুণ সমাজ, আমাদের যুব শক্তি মাদকের ভয়াল থাবায় ক্ষত বিক্ষত হয়ে পড়েছে। বাংলাদেশ প্রথম রাজধানী মেহেরপুর থেকেই মাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করতে চাই। এ কারণে দেশের অন্যান্য জেলা মেহেরপুরের থেকেও মাদকপ্রবণ থাকা সত্তেও মেহেরপুর থেকেই প্রথম এ যুদ্ধ শুরু করতে চাই। এই যুদ্ধ জয় করতে হলে আপনাদের সকলের সহযোগীতা লাগবে। তাই আসুন আজ আমরা মাদক মুক্ত জেলা গড়ার লক্ষ্যে শপথ গ্রহণ করি। গতকাল বুধবার বিকালে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে জেলা প্রশাসন ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আবুল হোসেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী, সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বশির আহমেদ, কুষ্টিয়া জেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি হাসিবুর রহমান রিজু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মিজানুর রহমান। সমাবেশে উপস্থিত সকলে মাদকের বিরুদ্ধে শপথ বাক্যে পাঠ করেন। সমাবেশের শুরুতে নেপালে বিমান বিধ্বস্তের নিহতের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌছালে মেহেরপুরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান করে।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান