শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে মোটরসাইকেল-আলমসাধু সংঘর্ষে স্কুলছাত্র নিহত

  • আপলোড তারিখঃ ১২-০৩-২০১৮ ইং
গাংনীতে মোটরসাইকেল-আলমসাধু সংঘর্ষে স্কুলছাত্র নিহত
গাংনী অফিস: গাংনীতে অবৈধযান আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারিজুল ইসলাম বাধন (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টার সময় গাংনী উপজেলার গাংনী-হাটবোয়ালিয়া সড়কের গোপালনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারিজুল ইসলাম বাধন গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের দশম শ্রেণীর মানবিক শাখার ছাত্র ও উপজেলার কল্যানপুর গ্রামের কারিবুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার স্কুলছাত্র বাধন গাংনী উপজেলার গোপালনগর মোড়ে পৌছালে অবৈধযান আলমসাধু- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্কুলছাত্র আহত হলে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মারিজুল ইসলাম বাধনকে মৃত ঘোষণা করেন। গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন জানান, মারিজুল ইসলাম বাধন মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় মারা যাওয়ায় আমিসহ প্রতিষ্ঠানের সকলে মর্মাহত শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছি। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল বিকেলে তার নিজ গ্রামের কবরস্থানে লাশের জানাযা শেষে দাফন করা হয়েছে। তার জানাযায় উপস্থিত ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মকবুল হোসেন।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান