শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফাল্গুনী বাতাসে দুলছে আমের মুকুল : ২০০ জাতের আমের দেখা মিলবে মেহেরপুরে

  • আপলোড তারিখঃ ১০-০৩-২০১৮ ইং
ফাল্গুনী বাতাসে দুলছে আমের মুকুল : ২০০ জাতের আমের দেখা মিলবে মেহেরপুরে
বৈরি আবহাওয়ায় আমের ফলন বিপর্যয়ের আশঙ্কা : চিন্তিত চাষি মাসুদ রানা: মেহেরপুর জেলায় আমবাগানগুলোতে থোকা থোকা আমের মুকুল দোলা খাচ্ছে ফাল্গুনী বাতাসে। আমের কচি পাতার ডগায় সোনালী মুকুলের হাসি প্রাণ জুড়িয়ে দিচ্ছে আম চাষীদের। বাগানগুলোতে ঢুকলেই কানে ভেসে আসছে মৌমাছিদের গুঞ্জন। এসব আমের মুকুলেই আছে আম চাষিদের আগামীর স্বপ্ন। সেই সোনালি স্বপ্নের ডানা মেলেই পরিচর্যায় ব্যস্ত মেহেরপুরের ১১ হাজার আম চাষী। সুস্বাদু আমের জেলা মেহেরপুর। বাগান মালিকরা বাগানের আমগাছে ওষুধ স্প্রেসহ বিভিন্ন ধরনের যতœ করেছে। চলতি মৌসুমে পর্যাপ্ত মুকুলের সমারোহে আম চাষিদের মনে সোনালী স্বপ্ন দোলা দিচ্ছে। সেই সঙ্গে নতুন নতুন বাগানগুলো তৈরি হচ্ছে বনেদি ও হাইব্রীট জাতের। জেলায় ৩০ হাজার হেক্টর জমিতে আমবাগান রয়েছে। ২০০ জাতের আম উৎপন্ন হয় মেহেরপুরে বৈরি আবহাওয়া এবং হপার পোকার আক্রমণে মেহেরপুরের আম চাষি ও ব্যবসায়ীদের লোকসানের মুখে পড়তে পারে বলে মনে করেন বিশেষ্ণরা। মাঘ মাস পেরিয়ে ফাল্গুন এলেও আম বাগানগুলোর বেশির ভাগ গাছই মুকুলে ভরপুর। আবার কিছু কিছু গাছে মুকুল ফুটলেও হপার পোকার আক্রমণ এবং কুয়াশায় পুড়ে নষ্ট হয়ে যচ্ছে। কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করেও কোন কাজ হচ্ছে না। ফলে হাতাশায় ভুগছেন জেলার হাজার হাজার আম চাষি ও ব্যবসায়ী। মেহেরপুর জেলার আমের সুখ্যাতি ও কদর রয়েছে দেশজুড়ে। জেলায় উৎপাদিত আমের মধ্যে বোম্বাই, হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ ও আ¤্রপালির চাহিদা সবচেয়ে বেশি। কৃষি বিভাগ লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও বৈরি আবহাওয়ার কারণে আমের ফলন বিপর্যয় ঘটবে বলে আশংকা করছেন আম চাষি ও ব্যবসায়ীরা। সদর উপজেলার আমঝুপি গ্রামের বাগান মালিক জাহির হোসেন চঞ্চল, মইনুল ইসলাম জানান, এবার মাঘ মাসের শেষ পর্যন্ত ঠান্ডা পড়েছে। পাশাপাশি ঘন ঘন কুয়াশা, মাঝে মাঝে বৃষ্টি হওয়ায় বেশির ভাগ গাছে মুকুল নষ্ট হয়ে যেতে পারে। কিছু কিছু গাছে মুকুল ফুটলেও সেগুলো দূর্বল। গাছগুলোতে মুকুল ফোটাতে এবং ফোটা মুকুল রক্ষা করতে কৃষি বিভাগের পরমার্শে কীট নাশক ও ছত্রাক নাশক প্রয়োগ করেও কোন ফল পাওয়া যাচ্ছে না। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আক্তারুজ্জামান জানান, এখানকার মাটির গুণেই হিমসাগর, লেংড়া, বোম্বাই, তিলি বোম্বাই ইত্যাদি জাতের আম খুবই সুস্বাদু। বিশেষ করে নিয়মিত জাত ল্যাংড়া, গোপালভোগ, ক্ষীরসাপাতি, আশ্বিনা জাতের বাগান বেশি থাকলেও গবেষণাকৃত বারি-৩, বারি-৪ জাতের বাগান তৈরির ক্ষেত্রেও আগ্রহী হয়ে উঠছে অনেকে। আসলে হপার পোকার আক্রমণ একটি বড় সমস্যা। তাছাড়া আবহাওয়া ভালো হওয়ায় এবার গাছে মুকুল বেশী এসেছে। তবে অতিমাত্রায় শিলাবৃষ্টির না হয়ে হালকা বৃষ্টি হলে এখনও কিছু কিছু গাছে মুকুল ফুটবে। পোকা দমনে কীটনাশক ও আবহাওয়াজনিত কারণে ছত্রাক নাশক প্রয়োগ করার পরামর্শ দেয়া হচ্ছে। আম চাষিদের পরামর্শ দিতে উপজেলা কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান