চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক: র্যালি, আলোচনা সভা ও নারী উন্নয়ন মেলাসহ নানা আয়োজনে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। ‘সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবনধারা’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা করেছে চুয়াডাঙ্গা পৌরসভার নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটি। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় পৌরসভা কার্যালয় হতে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। র্যালির নেতৃত্বদেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। র্যালিতে পৌরসভার ৯টি ওয়ার্ডের দু’শতাধিক নারী ও কিশোরীরা অংশ গ্রহণ করে। র্যালি পরবর্তী আলোচনা সভায় মহিলা কাউন্সিলর সুলতানারা রন্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, রাসেদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শাহিনা আক্তার, আবুল হোসেন, মুন্সী রেজাউল করিম, নাজরীন পারভীন, শেফালী খাতুন, গোলাম মোস্তফা, পৌর সচিব কাজী শরিকুল ইসলাম, প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস প্রমূখ। বক্তারা বলেন, ‘বাংলাদেশের সংবিধানসহ অন্যান্য আইনে নারীদের অধিকারের কথা বলা থাকলেও নারীরা অধিকার পাচ্ছে না। নারী পুরুষের সম-অধিকার এর জন্য আমাদের সবার মাঝে মানসিকতার পরিবর্তন করতে হবে। অধিকার আদায়ে নারী-পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। বিশেষ করে কর্মক্ষেত্রে উচ্চ পর্যায়ে যে সকল নারী আছেন তাঁদের অতিরিক্ত দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। এ ছাড়াও বক্তারা লৈঙ্গিক সমতা আনার লক্ষ্যে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।’

জাতীয় মহিলা সংস্থার আলোচনা সভা: ‘সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবনধারা’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বেলা ১১টায় জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সংস্থার চেয়ারম্যান নাবিলা রুখছানা ছন্দার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ নারী সংগঠক রাশিদা হাসনুয়ারা বানু। বিশেষ অতিথি ছিলেন নারী নেত্রী শেফালী খাতুন, সম্পা বেগম, সাথী জোয়ার্দ্দার।
চুয়াডাঙ্গায় নারী উন্নয়ন মেলা: আন্তর্জাতিক নারী দিবস-২০১৮ উপলক্ষ্যে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় নারী উন্নয়ন মেলার আয়োজন করা হয়। ‘সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবনধারা’ প্রতিপাদ্যে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ মেলায় নারী উদ্যোক্তা ও বিভিন্ন সামাজিক-সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মোট ১১টি স্টল রয়েছে। বিকেলে শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টাস) আহসান হাবীব, জেলা পরিষদ সদস্য কামরুন্নাহার কাকলীসহ আরো অনেকে।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে নারী নির্যাতন প্রতিরোধকল্পে নারী উন্নয়ন মেলার উদ্ধোধন করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে উপজেলা অফিসার্স ক্লাবে আনুষ্ঠানিকভাবে এ মেলার শুভ উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, সমাজসেবা অফিসার আবু তালেব, মৎস্য অফিসার তৌহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, হিসাব রক্ষণ অফিসার জেড দিদার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার। মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন অফিস সহকারী হোসনে আরা, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা। উদ্ধোধন শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বৃহসপ্রতিবার সকাল১০টার সময় বে-সরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন,জীবননগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ ও কিশোরী ক্লাবের আয়োজনে সমৃদ্ধি কর্মসূচির আওতায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জীবননগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ থেকে একটি বর্ণাঢ্য র্যালিবের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মহিলা কলেজে শেষ হয়। এবং জীবননগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলাউদ্দিনের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী,ওয়েভ ফাউন্ডেশনের উপ-সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ব,সমন্বয় কারী আশরাফ আলী,নুরুল মোমেন রইচ সহ অত্র কলেজের শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে একটি সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে অতিথিগন পুরস্কার বিতারণ করেন ।আলোচনা সভায় বক্তারা বলেন, `নারী দিবস নারীদেরকে নতুনভাবে নিজেদের অধিকার প্রতিষ্ঠা ও নারীদেরকে শিক্ষাদীক্ষাসহ সকল ক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। বর্তমানে আমাদের নারী সমাজ দেশের বিভিন ক্ষেত্রে ্ গুরুত্বপূর্ন ভ’মিকা পালন করছে। নারীরা এখন আর পিছিয়ে নেয়। বক্তারা আরো বলেন, `আমাদের নারী সমাজ নারীদের উন্নয়নে ও নারী নির্যাতন প্রতিরোধে বর্তমানে অনেক এগিয়ে। তবে নারীদেরকে আরো সোচ্চার ও প্রতিবাদী ভ’মিকা পালনের মাধ্যমে নারী অধিকার প্রতিষ্ঠা ও নারী নির্যাতন প্রতিরোধ করতে হবে। নারীরা নীরবতা ভেঙ্গে জেগে উঠবে এটায় আমাদের প্রত্যাশা।বক্তারা আরো বলেন, সকল নারীকে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে এই প্রত্যয় নিয়ে নারীরা এগিয়ে যাবে। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা প্রভাষক হাফিজুর রহমান।
মেহেরপুর অফিস জানিয়েছে, ‘এখন সময় নারীর, উন্নয়নে বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম জীবনধারা’ এই প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। জেলা প্রশাসক পরিমল সিংহ, স্থানিয় সরকার বিভাগের উপ পরিচালক খাইরুল হাসান, এল.জি.ই.ডি’র কর্মকর্তা আজিমদ্দিন সরদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে.এম শফিউল আযম, সদর থানার ওসি রবিউল ইসলাম, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র্যালিতে অংশ নেয়। র্যালটি শহর প্রদক্ষিণ শেষে জেরা শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সবার আয়োজন করা হয়।

মেহেরপুরে নারী উন্নয়ন মেলা: মেহেরপুর জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদ্পতর ও জেলা মহিলা সংস্থার উদ্যোগে নারী দিবস উপলক্ষে নারী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে জেলা শিল্পকলা একাডেমী চত্তরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। এসময় সেখানে জেলা প্রশাসক পরিমল সিংহ, স্থানিয় সরকার বিভাগের উপ পরিচালক খাইরুল হাসান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে.এম শফিউল আযম, সদর থানার ওসি রবিউল ইসলাম, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা, জেলা আওামীলীগের সহসভাপতি আশকার আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। নারী উন্নয়ন মেলায় বিভিন্ন সংস্থা নারীদের প্রশিক্ষণের মধ্যেমে স্বাবলম্বী ও আয়বৃদ্ধিমূলক কাজ গুলো সদর উপজেলার ৮টি , মুজিবনগরের ৫টি, গাংনীর ১৬টি ষ্টলে প্রদর্শন করছে।
গাংনী অফিস জানিয়েছে, আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপি গাংনী উপজেলা পরিষদ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মেলার আয়োজন করে। মেলায় নারী সংগঠন ও বিভিন্ন ক্ষুদ্র নারী উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্যের পসড়া সাজিয়ে স্টল দেয়। নারী উন্নয়ন মেলায় ১৫ টি নারী কল্যাণ সমিতি মেলার স্টলে তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করে। মেলার উদ্বোধন ও পরিদর্শন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালের সভাপতিত্বে উপস্থিত মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, যুগ্ন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম, গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, নারীনেত্রী নুর জাহান বেগমসহ সরকারী কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা। বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন বিজয়ী নারী সংগঠনগুলোর মধ্যে পুরস্কার প্রদান করেন।