বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভালো আছি, শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যান: খালেদা জিয়া

  • আপলোড তারিখঃ ০৮-০৩-২০১৮ ইং
ভালো আছি, শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যান: খালেদা জিয়া
সমীকরণ ডেস্ক: উস্কানিতে পা না দিয়ে নেতাকর্মীদের শান্তিপূর্ণ আন্দোলনের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আমি ভালো আছি, আপনারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যান। গতকাল বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তার এই নিদের্শনার কথা গণমাধ্যমকর্মীদের জানান। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া সুস্থ আছেন এবং তার মনোবল এখনো অনেক দৃঢ় আছে। এর আগে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে যান দলের নেতারা। ২৮ দিন ধরে কারাগারে তিনি। বিকেল তিনটার দিকে কারাগারে প্রবেশ করেন তাঁরা। প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান গত ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণা করেন। রায়ে খালেদা জিয়ার পাঁচ বছর কারাদ- হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরের শেখপাড়ায় রিকশাচালক হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজন গ্রেপ্তার