চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে দু’দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলার উদ্বোধন
- আপলোড তারিখঃ
০৮-০৩-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: ‘পরিকল্পিত পরিবার গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ’ স্লোগানে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে পরিবার পরিকল্পনা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার্স) আহসান হাবীব, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুজ্জামান, সহকারী কমিশনার ফখরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাঈম আস সাকিব, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আলী হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের (আইইএম) ইউনিট কর্মকর্তা শিখা দাস চৌধুরী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের এমওসিসি ডা. মো. শফিকুল ইসলাম, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. বেলাল উদ্দীন। সভায় বক্তারা বলেন, ‘আমরা নারীদের ভেতর মানসিক পরিবর্তন আনতে চাই, যাতে তারা পরিবার পরিকল্পনার গুরুত্ব বোঝে এবং সেই ব্যাপারে সচেতন হয়। দেশের জনসংখ্যা, দারিদ্রতা নিরসন এবং নারীর সুস্বাস্থের জন্য পরিবার পরিকল্পনা অত্যান্ত জরুরি। সরকার এ লক্ষে দেশের ৬৪ জেলায় পরিবার পরিকল্পনামূলক কার্যক্রম হাতে নিয়েছে।’ মেলায় মোট ২০টি স্টল স্থাপন করা হয়েছে। এ স্টলগুলো থেকে দুইদিন ব্যাপী এই মেলায় দর্শনার্থীদের বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। পরিবার পরিকল্পনা মেলা কার্যক্রমের অংশ হিসেবে প্রথমদিন নব দম্পত্তি, এক ও দুই সন্তান বিশিষ্ট দম্পত্তিদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এ ছাড়া মাধ্যমিক স্কুল/মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে রচনা প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতা করা হয়। সন্ধ্যায় মেলা মঞ্চে চুয়াডাঙ্গা অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সামাজিক সচেতনতামূলক পথনাটক ‘অপেক্ষা’ মঞ্চায়ন করে। আজ চুড়ান্ত পর্বের প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হবে এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলা শেষ হবে।
কমেন্ট বক্স