আলমডাঙ্গার আসমানখালিতে লাটাহাম্বার ও অটোরিক্সার মুখোমুখি
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার আসমানখালীতে অবৈধ লাটাহাম্বা ও অটোর মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৭ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রাজশাহী রেফার্ড করে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে আসমানখালী নান্দবার নিউমার্কেট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্যদের সহায়তায় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী ইউনিয়মের মুছাইনগর গ্রামের মুন্সিপাড়ার মৃত. তাজহার উদ্দিন মন্ডলের ছেলে আলহাজ্ব মন্ডল (৬০), ও তার স্ত্রী সকিনা খাতুন (৩২), একই এলাকার নওদাপাড়ার মৃত. আজহারের ছেলে হামিদুল (৫০), ও ছেলে হাকিম (২৫), মানিকের স্ত্রী মাহফুজা বেগম (৩০), মৃত. শুকুর আলীর স্ত্রী শাপলা খাতুন (৬০) ও অটো চালক আসমানখালি বাজারপাড়ার কালামের ছেলে কালু মন্ডল (৩০)।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, গতকাল দুপুরে ৭ জন যাত্রী নিয়ে একটি অটোযোগে আসমানখালি বাজার থেকে চুয়াডাঙ্গার দিকে আসছিল। পথিমধ্যে আসমানখালি নান্দপুর নিউ মার্কেটের নিকট পৌছালে একটি অবৈধ লাটাহাম্বার সাথে অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আটোতে থাকা চালকসহ ৭ যাত্রী আহত হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় চুয়াডাঙ্গা ফায়ার ও ডিফেন্স সার্ভিসের সদস্যরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চালক কালু ও হামিদুলকে রাজশাহী রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। কর্তব্যরত চিকিৎসক বলেন, আহতদের মধ্যে চাকল কালু ও হামিদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে আছে বলে জানান তিনি। বড় গাংনী তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, ঘটননাটি আমি শুনেছি। গতকাল দুপুরে অটোর সাথে লাটাহাম্বার সংঘর্ষ হলে ৭ জন আহত হয়। ঘটনাস্থল থেকে সুযোগ বুঝে লাটাহাম্বা নিয়ে সটকে পড়ে। তবে লাটাহাম্বার চালক বড় গাংনী ইউনিয়নের আনোয়ারের ছেলে আলাউদ্দিন। এখনো পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। তবে আমরা লাটাহাম্বার চালকে আটক করার জন চেষ্টা অভিযান চালাচ্ছি।