বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান কারাগারে

  • আপলোড তারিখঃ ০৬-০৩-২০১৮ ইং
চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান কারাগারে
চুয়াডাঙ্গা আলমডাঙ্গার হাপানিয়ায় আয়নাল হত্যা মামলার আসামী নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমপাঙ্গার হাপানিয়া গ্রামে একটি হত্যা মামলার আসামী চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় গতকাল সোমবার বেলা দুইটার দিকে জিল্লুর রহমান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা আমলী আদালতে আত্মসর্মপণ করে জামিন চান। কিন্তু বিচারক মো. মুস্তাফিজুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্র জানায়, আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামে গত ঈদুল আযহার নামাজ শেষে স্থানীয় ইউপি সদস্য বক্তব্য দিচ্ছিলেন। তার বক্তব্য তাড়াতাড়ি শেষ করার জন্য কয়েকজন মুসল্লি তাগাদা দেন। এ নিয়ে স্থানীয় ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা ইনতাজুল ও আলমডাঙ্গা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ারসহ তার অনুসারীরা তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই দলের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চালানো হয় বোমা ও গুলি। আহত হন সুইট, ফিরোজ, মকলেস, কায়েম, নজরুল, মন্টু, আজিজুল, জয়নালসহ দশজন। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে জয়নালকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জয়নাল (৩৫) মারা যান। সংঘর্ষের ব্যাপারে আলমডাঙ্গা থানায় বাদী হয়ে আলমডাঙ্গা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের মুনসুর আলীর ছেলে ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ও হাপানিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে ইনতাদুলসহ ২৮ জনের বিরুদ্ধে বিস্ফোরক ও মারামারির মামলা করেন। এই মামলায় ২০১৭ সালের ৯ জানুয়ারি জিল্লুর রহমান উচ্চ আদালত থেকে আট সপ্তার জামিন নেন। সোমবার বেলা দুইটার দিকে তিনি আদালতে হাজির হয়ে জামিন চান। বিচারক মো. মুস্তাফিজুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরের শেখপাড়ায় রিকশাচালক হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজন গ্রেপ্তার