বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৬ দফা দাবী আদায়ে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির মানববন্ধন

  • আপলোড তারিখঃ ০৬-০৩-২০১৮ ইং
৬ দফা দাবী আদায়ে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির মানববন্ধন
পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির উদ্যোগে চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে কর্মসূচী ডেস্ক রিপোর্ট: পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরণ, নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিসহ ৬ দফা দাবিতে সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, জীবননগর, মেহেরপুর ও গাংনীতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে ৬ দফা দাবিতে স্মারকলিপি পেশ করা হয়।বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে মানববন্ধন ও প্রতিবাদ সভা পালিত হয়েছে। আলমডাঙ্গা অফিস জানিয়েছে, বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী পদের শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরণসহ দ্রুত নিয়োগ বিধি বাস্তবায়ন ও ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন আলী, সহসভাপতি আজম হোসেন, সহসাধারণ সম্পাদক সালাউদ্দিন রিপন, তথ্য ও প্রচার সম্পাদক আইনাল হক, সহসাংগঠনিক সম্পাদক বায়েজিদ হাসান, কার্যকরী সদস্য প্রনতি রানী, উপজেলা শাখার কোষাধ্যক্ষ আবু শামাসহ সকল এফপিআই ও এফডব্লিউএ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে সমিতির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের নিকট স্মারকলিপি প্রদান করেন। `` জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) ও পরিবার কল্যাণ সহকারীদের (এফডব্লিউএ) শিক্ষাগত যোগত্য উন্নতিকরণ নিয়োগ বিধিসহ ৬দফা দাবী আদায়ের লক্ষে জীবননগর পরিবার পরিকল্পনার মাঠ কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার সময় বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি জীবননগর শাখার আয়োজনে জীবননগর উপজেলা শাখার সভাপতি আশরাফুন্নাহার শোভার সভাপতিত্বে নিয়োগ বিধিসহ ৬ দফা দাবী আদায়ের লক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাজেদুর রহমান, জীবননগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমা ইয়াসমিন, শিরিনা পারভিন প্রমুখ। আলোচনা সভায় বক্তরা বলেন, নিয়োগ বিধিসহ ৬ দফা দাবী যদি ৩১ মার্চের মধ্যে দাবী আদায় না হয় তাহলে ১ এপ্রিল থেকে দাবী আদায়ের লক্ষ্যে কঠোর আন্দোলনে নামা হবে। মানববন্ধন শেষে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি জীবননগর উপজেলা শাখার পক্ষ থেকে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দেওয়া হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সেখ শামসুল আলম। `` মেহেরপুর অফিস জানিয়েছে, চলমান নিয়োগ বিধির কাজ অতি দ্রুত সম্পন্ন করে নায্য পদোন্নতি, মাঠ পর্যায়ে কর্মক্ষেত্রে সৃষ্ট জটিলতা স্থায়ীভাবে নিরসন, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারিদের স্বাস্থ্য বিভাগীয় সব ধরণের কাজ থেকে বিরত রাখা, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পরিবার কল্যাণ সহকারীদের শিক্ষাগত যোগ্যতা উন্নতীকরণ সহকারে নিয়োগ বিধি ও ৬ দফা দাবী দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি মেহেরপুর সদর উপজেলা শাখার উদ্যোগে মেহেরপুর শহরে মানববন্ধন করেছে। গতকাল সোমবার সকাল ১০টার সময় বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি মেহেরপুর জেলা শাখার পক্ষে সভাপতি আল সাঈদ (মানিউল) এর নেতৃত্বে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে ওই মানববন্ধন করা হয়। এসময় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি মেহেরপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আব্দুস সালাম, পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি মেহেরপুর জেলা সহ-সভাপতি নারগিস সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি মেহেরপুর সদর উপজেলা শাখার সভাপতি সরোয়ার পারভেজ প্রমুখ। মানববন্ধনকারীরা আরো উল্লেখ করেন- সারা দেশের সাড়ে চার হাজার পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সাড়ে তেইশ হাজার পরিবার কল্যাণ সহকারীর পদ মর্যাদা অনুযায়ী বেতন স্কেল নির্ধারণ এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকদের সিলেকশন গ্রেডসহ অন্যান্য চাকুরীগত স্বার্থ সংশ্লিষ্ট স্থায়ীকরণের কাজটি সম্পন্ন করতে হবে। গাংনী অফিস জানিয়েছে, গাংনীতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারি সমিতি গাংনী শাখা। গতকাল সোমবার বেলা ১২ টার সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরিবার কল্যাণ সহকাারি (এফডাব্লিউএ) এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকদের (এফপিআই) শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরণসহ নিয়োগ বিধি ও ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে তাদের এ মানববন্ধন পালিত হয়। বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির মেহেরপুর শাখার সাধারণ সম্পাদক বুলবুল হোসেন, গাংনী উপজেলা শাখার সভাপতি মোস্তাক আহাম্মেদ, মেহেরপুর জেলা শাখার সহসভাপতি তহমিনা আলম, গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলেহিম ইশরাক প্রমুখ এসময় বক্তব্য রাখেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরের শেখপাড়ায় রিকশাচালক হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজন গ্রেপ্তার