তিনজনকে আদালতে সোপর্দ : জেলহাজতে প্রেরণ
- আপলোড তারিখঃ
০৫-০৩-২০১৮
ইং
আলমডাঙ্গায় সন্ধ্যারাতে ডাকাতির প্রস্তুতির সময় বোমাসহ আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতির সময় বোমসহ আটক তিনজনকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। গতকাল রবিবার সকালে তাদেরকে চুয়াডাঙ্গা জেলা জজ আদালতে সোপর্দ করলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়। আটককৃতরা হল- চুয়াডাঙ্গা সদর উপজেলার জলিবিলা গ্রামের ইকরামুল হক (২৮), আলমডাঙ্গা উপজেলার কাবিলনগর গ্রামের ইমদাদুল (৩৮) ও ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার নিরব কলোনির মামুন (৩৬)।
উল্লেখ্য, গত শনিবার আলমডাঙ্গার হাকিমপুরে সন্ধ্যারাতে ডাকাতির প্রস্তুতির সময় গোয়েন্দা পুলিশের অভিযানে বাঁশবাগান থেকে তিন ডাকাত সদস্য আটক হয়। এসময় তাদের কাছ থেকে ৪টি বোমা উদ্ধার করা হয়। ওই দিনই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। পরদিন গতকাল তাদেরকে আদালতে সোপর্দ করলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
কমেন্ট বক্স