বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সত্যিকারের সু-শিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে

  • আপলোড তারিখঃ ০৪-০৩-২০১৮ ইং
সত্যিকারের সু-শিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে
আলমডাঙ্গার কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আলমডাঙ্গার কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ব্যারিস্টার বাদল রশিদ। আজ তিনি নেই। আছে তার হাতে গড়া প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে অসংখ্য ছাত্র-ছাত্রী শিক্ষা নিয়ে বাংলাদেশের বড় স্থানে দায়িত্ব পালন করছে। তাদের মধ্যে চুয়াডাঙ্গা ফাস্ট ক্যাপিটাল ইনভার্সিটির রেজিষ্টার, সরকারী কলেজের অধ্যক্ষ ও চুয়াডাঙ্গা মহিলা আদর্শ সরকারী কলেজের অধ্যক্ষ সকলেই এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন। তোমরা যারা এই বিদ্যালয়ে অধ্যয়নরত আছো তোমাদের সত্যিকারের সুশিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক ডা. সাহেদা খাতুন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও প্রতিষ্ঠাতা ব্যারিস্টার বাদল রশিদের সহধর্মিনী শরিফা রশিদ, ফাস্ট ক্যাপিটাল ইনভার্সিটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও রেজিষ্টার ইমরোজ মোহাম্মদ সোয়েব। এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রাইমারী হেলথ ফেয়ার প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. পুরবী আহম্মেদ, চুয়াডাঙ্গা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান, সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক, খুলনা মেডিকেল কলেজের প্রভাষক ডা. ওয়াহেদ মাহমুদ, চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক, প্রাঙ্গন প্রধান শিক্ষক নওশের আলী, প্রাক্তন শিক্ষক আশরাফ আলী, শফি উদ্দিন খান, আকবর আলী, শ্রীমতি রেবা বালা দাসী, লিলি খাতুন, ইছাহক আলী, প্রাক্তন ছাত্র মানোয়ার হোসেন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরের শেখপাড়ায় রিকশাচালক হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজন গ্রেপ্তার