বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নারী মাদকব্যবসায়ীসহ আটক ৪ : গাঁজা উদ্ধার

  • আপলোড তারিখঃ ০১-০৩-২০১৮ ইং
নারী মাদকব্যবসায়ীসহ আটক ৪ : গাঁজা উদ্ধার
দামুড়হুদা থানা পুলিশের দর্শনায় মাদকবিরোধী অভিযান দামুড়হুদা অফিস: দামুড়হুদা মডেল থানা পুলিশ দর্শনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে এক নারী মাদকব্যবসায়ীসহ ৪জনকে আটক করেছে। এসময় পুলিশ ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো নুরী খাতুন (৬০), জসিম উদ্দীন (৩৫), রাশেদুল (৩৫) ও জহির উদ্দীন (৩৪)। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে এএসআই সবেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা পৌরসভার সামনে অভিযান চালিয়ে ১শ’ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী নুরী ``বেগমকে আটক করে। সে দর্শনা শান্তিপাড়ার মৃত আব্দুল খালেকের স্ত্রী। অপরদিকে, একই সময় এএসআই সাজেদুল সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কের গোপালখালি ব্রীজের নিকট অভিযান চালিয়ে মাদক সেবনের সময় মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের মতিয়ার রহমানের ছেলে জসিম উদ্দীন, জাহের উদ্দীনের ছেলে রাশেদুল ইসলাম ও একই উপজেলার জয়পুর গ্রামের মৃত মহাব্বত আলীর ছেলে জহির উদ্দীনকে আটক করে। আটককৃতদের আজ বৃহস্পতিবার আদালতে সোর্পদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরের শেখপাড়ায় রিকশাচালক হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজন গ্রেপ্তার