শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ধর্ষকদের বিরুদ্ধে বলায় দোকানির উপর হামলা : দোকানে তালা

  • আপলোড তারিখঃ ২৪-০২-২০১৮ ইং
ধর্ষকদের বিরুদ্ধে বলায় দোকানির উপর হামলা : দোকানে তালা
জীবননগরে এসএসসি পরীক্ষার্থীকে গণধর্ষণ ঘটনায় কেউ টু শব্দ করলেই ধর্ষকদের পরিবারের হুমকি জীবননগর অফিস: জীবননগরের নতুন তেঁতুলিয়ার এসএসসি পরীক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় ধর্ষকের বিরুদ্ধে কথা বলায় দরিদ্র মুদিদোকানীর ওপর হামলা চালিয়েছে এক ধর্ষকের প্রভাবশালী পিতা। মুদি দোকানে তালাবদ্ধ করে দেয় তারা। এসময় দোকানির এক আত্মীয় ঠেকাতে গেলে তাকেও রক্তাক্ত জখম করা হয়। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় আলীপুর রাখালশাহ মোড়ে এ ঘটনা ঘটে। এদিকে, এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সূত্র জানা গেছে, জীবননগর উপজেলার আলীপুর গ্রামের তিন বন্ধু আরিফ, জুয়েল ও সিরাজ দেওয়ান সম্প্রতি খয়েরহুদা মাঠের মধ্যে কথিত প্রেমিক আরিফের প্রেমিকা এক এসএসসি পরীক্ষার্থীকে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং তা মোবাইল ফোনে ভিডিও চিত্র ধারণ করে। তারা ওই ছাত্রীর গহনাপত্র ও মোবাইফোন ছিনিয়ে নেয়। পরে এ ঘটনা জানাজানি হলে স্থানীয়দের হাতে কথিত প্রেমিক ধর্ষক আরিফ আটক হয়। এই ব্যাপারে জীবননগর থানায় একটি ধর্ষণের মামলা হয়। পুলিশ আরিফকে জেলহাজতে প্রেরণ করলেও এখনো পর্যন্ত রহস্যজনক কারণে প্রভাবশালী ঘরের সন্তান জুয়েল ও সিরাজ দেওয়ানকে গ্রেফতার করতে পারেনি। এদিকে, ধর্ষক জুয়েল ও সিরাজ দেওয়ানের পরিবার ধর্ষণের ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছে। অন্যদিকে, ধর্ষকদের বিরুদ্ধে এলাকার কেউ টু-শব্দ করলে পলাতক ধর্ষকের পরিবার তাদের উপর নানাভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে বলে এলাকায় ব্যাপক অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ধর্ষণের ঘটনায় সামাজিক গণমাধ্যমে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিকারীদের নানাভাবে হুমকিও দেওয়া হয়েছে। একইভাবে ধর্ষণের ঘটনা নিয়ে এলাকায় আলোচনা করার অপরাধে ধর্ষক জুয়েলের পিতা কথিত আওয়ামী লীগ নেতা আজিল গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার সময় আলীপুর রাখাল শাহ মোড়ের দরিদ্র মুদি দোকানি জামাল হোসেনের উপর হামলা চালায়। এ সময় জামালের তালুই মোস্তফা (৫০) ঠেকাতে গেলে মাথায় রক্তাক্ত জখম হন। হামলাকারী ধর্ষক জুয়েলের পিতা আজিল পরে জামালের দোকানে তালা মেরে দেয়। এ ঘটনায় হামলার শিকার দোকানী জামাল হোসেন বলেন, আমি ধর্ষণের ঘটনা ধর্ষকদের আত্মীয় স্বজনদের কাছে বলেছি সন্দেহে ধর্ষক জুয়েলের পিতা আজিল শুক্রবার রাত সাড়ে ৯টার সময় আমার দোকানে বসে থাকাকালীন সময় আমার উপর হামলা চালায় ও আমার দোকানে তালা মেরে দেয়। এ সময় আমাদের বাড়িতে বেড়াতে আসা আমার তালুই মোস্তফাও হামলার শিকার হন। আজিল প্রভাবশালী হওয়ায় আমি ঘটনার ব্যাপারে মামলা করতে সাহস পাচ্ছিনা। পুলিশ আমাকে সহযোগিতা করলে মামলা করতে পারি। এ ব্যপারে অভিযুক্ত আজিলের সাথে কথা বলার জন্য চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বলেন, হামলার শিকার মুদি দোকানি লিখিত অভিযোগ দিলে মামলা নেওয়া হবে। পালিয়ে থাকা ধর্ষকদের ব্যাপারে অনুসন্ধান চলছে। যেখানেই থাকুক না কেন তাদেরকে গ্রেফতার করা হবে।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান