শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় তেল পাম্পে চাঁদা দাবি : কর্মচারিদের মারধর

  • আপলোড তারিখঃ ২২-০২-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় তেল পাম্পে চাঁদা দাবি : কর্মচারিদের মারধর
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার একটি তেল পাম্পে দিনে দুপুরে চাঁদা দাবি করে না পেয়ে ক্যাশ থেকে টাকা ছিনিয়ে নেওয়া সময় কর্মচারিদের প্রতিরোধে টাকা নিতে না পেরে তেল পাম্পের ম্যানেজার, ক্যাশিয়ারসহ ৪ জন কর্মচারিকে বেধরক পিটিয়ে জখম করে করে পালিয়েছে ২/৩ জন দূর্বৃত্ত বলে অভিযোগ উঠেছে। এসময় কর্মচারি ও চাঁদাদাবিদের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে বলে ওই তেল পাম্প মালিক এই প্রতিবেদককে জানিয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তেল পাম্প মালিক জানান। গতকাল দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত পাম্পের কর্মচারিদের সাথে দূর্বৃত্তদের বাকবিতন্ডা ও মারধরের ঘটনা ঘটে। ঘটনার পর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কাউকে আটক করতে পারেনি। এ ঘটনার পর থেকে পেট্রোল পাম্প ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে। এদিকে, ওই তেল পাম্পে থাকা সিসিটিভি’র ফুটেজে দেখে অপরাধী সনাক্ত করে, তাদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) আমির আব্বাস। এঘটনায় চুয়াডাঙ্গা জেলা পেট্রোল পাম্প মালিক সমিটির সাধারণ সম্পাদক ব্যবসায়ী তসলিম আরিফ বাবু উদ্বেগ প্রকাশ করে এই প্রতিবেদককে বলেন, এভাবে যদি দিনে-দুপুরে তেল পাম্পে চাঁদা দাবি করে। পাম্পে কর্মচারিদের মারধরের ঘটনা ঘটিয়ে পার পেয়ে যায়; তাহলে আমরা ব্যবসা করবো কি ভাবে? পেট্রোল পাম্প মালিকরাসহ তাদের কর্মকর্তা-কর্মচারিরা এঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে বলে তিনি জানান।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান