বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আর বাংলাদেশেই সীমাবদ্ধ নয়; বাঙালির একুশ এখন বিশ্বের সব ভাষাভাষীর অধিকার রক্ষার দিন

  • আপলোড তারিখঃ ২১-০২-২০১৮ ইং
মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আর বাংলাদেশেই সীমাবদ্ধ নয়; বাঙালির একুশ এখন বিশ্বের সব ভাষাভাষীর অধিকার রক্ষার দিন
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি ঔপনিবেশিক শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছেন; ফুলেল শ্রদ্ধায় তাদের স্মরণ করছে বাংলাদেশ যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার, তাদের স্মরণে একুশের প্রথম প্রহরে জেগে উঠেছে শহীদ মিনার ডেস্ক রিপোর্ট: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেবুয়ারি/ আমি কি ভুলিতে পারি- আজ অমর একুশে। একুশে ফেব্রুয়ারি জাতির জীবনে চির ভাস্বর একটি দিন। আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অকুতোভয় সালাম, বরকত, রফিক, জব্বারের মত মৃত্যুঞ্জয়ী ভাষাসৈনিকের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আজ। এদিকে প্রতিটি বাঙালির বুকে বেজে উঠেছে, আলতাফ মাহমুদের সুরে আবদুল গাফফার চৌধুরীর সেই চির অম্লান কবিতা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’। রাত বারোটা এক মিনিটে একুশের প্রথম প্রহরে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের পর থেকেই শোকের ও শ্রদ্ধার প্রতীক শাদা-কালো পোশাকে, খালি পায়ে আবালবৃদ্ধবনিতা সবাই সমবেত হতে শুরু করেছেন শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য। শুধু ঢাকাতেই নয়; চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে স্কুল-কলেজে, জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের জনগণ। পাড়ায়-মহল্লায় শিশু-কিশোরদের নিজ হাতে গড়া শহীদ মিনারও আজ সেজে উঠেছে নতুন প্রজন্মের ফুলেল শ্রদ্ধায়। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো ১৯৯৯ সালে মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ’৫২-এর একুশে ফেরুয়ারি ছিলো ঔপনিবেশিক শাসন-শোষণ ও শাসকগোষ্ঠীর প্রভুসুলভ মনোভাবের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং ভাষার ভিত্তিতে বাঙালির জাতীয় চেতনার প্রথম উন্মেষ। রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তর্বক অর্পণ এবং বিভিন্ন স্থানে আলোচনাসভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতি একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে আজ। রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ রাতে একুশের প্রথম প্রহর ১২-০১ মিনিটে সর্বপ্রথম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তর্বক অর্পণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর পরই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের জন্য রাত ১২টা ৪৫ মিনিটের পর সর্বসাধারণের জন্য পলাশী মোড় উন্মুক্ত করে দেয়া হয়। ২১ ফেরুয়ারি জাতীয় ছুটির দিন। এদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ২১ ফেরুয়ারি উপলক্ষে সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র এবং বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলো একুশের বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে। এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তর্বক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। রাত ১২টা ১টি মিনিটে প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে পুষ্পস্তর্বক অর্পণ করেন। এ সময় অমর একুশের কালজয়ী গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেরুয়ারি বাজানো হয়। প্রথমে রাষ্ট্রপতি ও তারপর প্রধানমন্ত্রী পুষ্পস্তর্বক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরে মন্ত্রিবর্গ ও দলের জ্যৈষ্ঠ নেতাদের নিয়ে দলের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তর্বক অর্পণ করেন। মন্ত্রিসভার সদস্যরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সংসদ সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, কূটনীতিক বর্গ, আওয়ামী লীগের জ্যৈষ্ঠ নেতৃবৃন্দ এবং উচ্চ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তর্বক অর্পণ করেন। এরপর আওয়ামী লীগসহ ১৪ দলের নেতৃবৃন্দ শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ১৪ দলের পর বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিরোধী দলীয় নেতার পর তিন বাহিনীর প্রধানগণ পুষ্পস্তর্বক অর্পণের মধ্য দিয়ে একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে পর্যায়ক্রমে কূটনীতিকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি শহীদ মিনারে তাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এরপরই বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ একে একে শহীদ মিনারে পুষ্পস্তর্বক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শুরু করেন। `` চুয়াডাঙ্গা সরকারি কলেজস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন: এদিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ শহীদ মিনারে গতরাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শুরু হয়। প্রথমেই চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন পুষ্পার্ঘ্য অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মাহবুবুর রহমান-পিপিএম, জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), জেলা পরিষদের সদস্যবৃন্দ। জাতীয় সংসদ সদস্য হিসেবে পুষ্পার্ঘ্য নিবেদনের পর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধঞ্জলী নিবেদন করেন সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এরপর উপাচার্য, ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি- চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা পৌরসভার পক্ষে কর্মকর্তা-কর্মচারীগণ, আনসার জেলা কমান্ড, সদর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, অধ্যক্ষ- চুয়াডাঙ্গা সরকারি কলেজ, অধ্যক্ষ- চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ, অধ্যক্ষ- চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, সিভিল সার্জন, বাংলাদেশ আওয়ামী লীগ’র বিভিন্ন ইউনিট, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠন, কৃষকলীগ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ জাতীয় দল- বিএনপি ও এর অঙ্গসংগঠন, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠন, জাতীয় সমাজতান্ত্রিক দল(ইনু)- জাসদ, স্বাধীনতার পক্ষের সকল রাজনৈতিক দল ও এর অঙ্গসংগঠন, জেলা আইনজীবী সমিতি, চুয়াডাঙ্গা প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি- চুয়াডাঙ্গা জেলা শাখা, বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন- চুয়াডাঙ্গা জেলা শাখা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট- চুয়াডাঙ্গা জেলা শাখা, ডায়াবেটিক সমিতি- চুয়াডাঙ্গা, বাংলাদেশ ডিপ্লোমা অ্যাসোসিয়েশন- চুয়াডাঙ্গা জেলা শাখা, স্বাধীনতা ডিপ্লোমা চিকিৎসক পরিষদ- চুয়াডাঙ্গা, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ডক্টরস- চুয়াডাঙ্গা, সিডি ক্লিন- চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টি, উপপরিচালক জেলা পরিবার পরিকল্পনা অফিস, সহকারী পরিচালক- পাসপোর্ট অধিদপ্তর, পপুলার লাইফ ইনস্যুরেন্স, সাহিত্য পরিষদ, জেলা স্কাউট, বাংলাদেশ শিক্ষক-অভিভাবক ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখা, বাংলাদেশ পুস্তক প্রকাশ বিক্রেতা সমিতি, চুয়াডাঙ্গা জেলা শাখা, চেম্বার অব কমার্স চুয়াডাঙ্গা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি- চুয়াডাঙ্গা জেলা শাখা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা, বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা, এলজিইডি চুয়াডাঙ্গা, মুন্সী পরিবারসহ বিভিন্ন প্রতিষ্ঠান। সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, রাত ১২টা ১ মিনিটে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে শহীদের স্মরনে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আ. লীগ নেতা শাহাজান আলী পঁচা, সদর থানা আ. লীগ নেতা আহ্বায়ক নিলুয়ার হোসেন, আশাদুল হক আশা, হাসেম রেজা, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম রানা, সরোজগঞ্জ ক্যাম্প ইনর্চাজ এসআই শফিকুল ইসলাম প্রমুখ। `` দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, গতরাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ বেদীতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পু®পমাল্য অর্পণ করা হয়। প্রথমেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর ও উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের নেতৃত্বে পু®পমাল্য অর্পণ করা হয়। এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদের পক্ষে বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ, দামুড়হুদা মডেল অফিসার ইনচার্জ আকরাম হোসেনের নেতৃত্বে পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম, নূরুন্নবী ও সেক্রেটারী শামসুজ্জোহা পলাশের নেতৃত্বে উপজেলা প্রেসক্লাব, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ও সেক্রেটারী বখতিয়ার রহমান বকুলের নেতৃত্বে দামুড়হুদা প্রেসক্লাব, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান ছোট ও সেক্রেটারী হযরত আলীর নেতৃত্বে উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী সাজু আহাম্মদ রিংকুর নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শহিদুল আলম ও সেক্রেটারী জামাল হোসেনের নেতৃত্বে উপজেলা জাতীয় পার্টি। এছাড়াও ব্র্যাক দামুড়হুদা, ডিস ক্যাবল (এ্যালন স্কাইভিউ), দামুড়হুদা স্পোটিং ক্লাব, ইয়াং ষ্টার ক্লাব ও ড্রিম সেন্টার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদীতে পু®পমাল্য অর্পণ করেন। আজ বুধবার সকাল ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান। `` মেহেরপুর অফিস জানিয়েছে, একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানস্থ শহীদ স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। এরপর পর্যায়ক্রমে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আলহাজ মোঃ গোলাম রসুল, জেলা মুক্তিযোদ্ধাদের পক্ষে সাবেক কমান্ডার বশির আহম্মেদ, পৌরসভার পক্ষে মেয়র মাহফুজুর রহমান রিটন, ভাষা শহীদদের পক্ষে ভাষা সৈনিক ইসমাইল হোসেন, জেলা আওয়ামী লীগের পক্ষে সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন, জেলা কৃষক লীগের পক্ষে সভাপতি মাহাবুব আলম শান্তি, জেলা যুবলীগের পক্ষে যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম পেরেশান, জেলা ছাত্রলীগের পক্ষে আব্দুস সালাম বাঁধন, জেলা জাতীয় পার্টির পক্ষে সভাপতি আব্দুল হামিদ, মেহেরপুর প্রেসক্লাবের পক্ষে সভাপতি আল আমিন হোসেন, জেলা সাহিত্য পরিষদের পক্ষে সভাপতি প্রভাষক নূরুল আহমেদ, জেলা শিল্পকলার পক্ষে সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, জেলা উদীচীর পক্ষে সভাপতি ফৌজিয়া আফরোজ তুলি, পৌর কলেজের পক্ষে অধ্যক্ষ ইকরামুল আজিম, আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষে অ্যাড. মিয়াজান আলী প্রমুখ। এছাড়া মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, স্বেচ্ছা সেবক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, শেখ রাসেল স্মৃতি সংসদ, জেলা তাঁতী লীগ মেহেরপুর সরকারি কলেজ, মহিলা কলেজ, জেলা আইন-জীবী সমিতি, পাবলিক লাইব্রেরি, অরণী থিয়েটার, জাগো মেহেরপুর, মৃত্তিকা গ্রুপ থিয়েটার, প্রথম আলো বন্ধুসভা এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পন করা হয়। আমঝুপি প্রতিনিধি জানিয়েছেন, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে শহীদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বোরহান উদ্দিন আহম্মেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান ও সাধারন সম্পাদক আনোয়ার সাদাত খোকন, ইউপি সদস্য আলফাজ হোসেন, ডাবলু মিয়া, আজাহার মিয়া ও দলীয় নেতাকর্মী, ইউনিয়ন কৃষকলীগের পক্ষে ফুল দেন আহবায়ক মাহাবুল হকসহ সংগঠনের নেতাকর্মী। এরপর শহীদ বেদীতে ফুল দেন জেলা বিএনপির সহসভাপতি ওমর ফারুক লিটন ও দলীয় নেতাকর্মী, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদকও সাবেক আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও আকতার হোসেন,ডা. বাবর আলীসহ দলীয় নেতাকর্মী। ইউনিয়ন যুবলীগের সভাপতি সামসুজ্জামান চমন, সাধারন সম্পাদক তারিকুলইসলাম, এরপর ফুল দেন আমঝুপি ইউনিয়ন ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল, আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরী, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়, আমঝুপি বাজার কমিটি, জোয়ার্দ্দারপাড়া যুব সংগঠন। মুজিবনগর অফিস জানিয়েছে, রাতের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে শহীদ বেদীতে রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার। পরে মুজিবনগর থানার পক্ষে সেকেন্ড অফিসার সূব্রত কুমার পাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে কমান্ডার আব্দুল জলিল, উপজেলা আওয়ামী লীগের পক্ষে মুজিবনগর উপজেলা আ. লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জেলা পরিষদের পক্ষে ১নং ওয়ার্ড সদস্য শাহীন উদ্দীন শাহিন, ৪ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা যুবলীগের পক্ষে সভাপতি কামরুল হাসান চাঁদু, মুজিবনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক শেখ সফিউদ্দীন ও সহসভাপতি হাসান মোস্তাফিজুর রহমান (শের খাঁন), উপজেলা ছাত্রলীগের পক্ষে সভাপতি হেলাল উদ্দিন লাভলু সম্পাদক শেখ সাকিব, উপজেলা কৃষকলীগের পক্ষে সভাপতি নজরুল ইসলাম ও সম্পাদক মনিরুজ্জামান টিটু, উপজেলা সেচ্ছাসেবক লীগের পক্ষে আহবায়ক মতিউর রহমান মতিন, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, বেলাল হোসেন বিপ্লব, উপজেলা শ্রমিক লীগের পক্ষে সভাপতি আবুল কালাম আজাদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বাগোয়ান ইউনিয়ন যুবলীগের পক্ষে আহবায়ক আজিজুর রহমান মুংলা, যুগ্ম আহ্বায়ক মি. বাবুল মল্লিক, মুজিবনগর পিকনিক কর্নার ব্যবস্যায়ী সমিতি, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করেন। এছাড়াও বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। `` গাংনী অফিস জানিয়েছে, রাত ১২ টা ১ মিনিটে গাংনী উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি পুস্পার্ঘ নিবেদনের মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ২১ ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচী শুরু হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জাতীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের পক্ষে মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালের নেতৃত্বে পুস্পার্ঘ অর্পণ করা হয়। এরপর গাংনী থানার পক্ষে ওসি হরেন্দ্র নাথ সরকার, গাংনী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের পক্ষে ডা. মাহবুবুর রহমান, এমপি মকবুল হোসেনের পক্ষে এমপি মকবুল হোসেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আইনজীবি সমিতির সভাপতি একেএম শফিকুল আলম, পৌর যুবলীগের পক্ষে রাহিবুল হোসেন, আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের পক্ষে ইমরান হাবীব, গাংনী প্রগতি ক্লাবের পক্ষে সভাপতি মিজানুর রহমান মজনু ও সাধারন সম্পাদক তুষার ইমরান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষে সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তারা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষে জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদ, জাতীয় পার্টি এরশাদ এর একাংশের পক্ষে সেলিম হোসেন ও অপর অংশের পক্ষে কেন্দ্রীয় নেতা আব্দুল বাকী ও কিতাব বিএসসি পুস্পার্ঘ অর্পণ করে। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী দিলিপ কুমার সেন, জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম মিয়া, আয়ূব আলী, জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক শফি কামাল পলাশ, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুজ্জামান শিপু, ছাত্রলীগ নেতা জুবাইয়ের হোসেন উজ্জলসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পার্ঘ অর্পণ করেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরের শেখপাড়ায় রিকশাচালক হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজন গ্রেপ্তার