বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ : পাল্টাপাল্টি অভিযোগ

  • আপলোড তারিখঃ ২১-০২-২০১৮ ইং
জীবননগরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ : পাল্টাপাল্টি অভিযোগ
জীবননগর অফিস: জীবননগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৌর ছাত্রলীগ ও ডিগ্রি কলেজ ছাত্রলীগের কর্মিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে জীবননগর শহরের দত্তনগর রোডে অবস্থিত একটি হোটেলে এ ঘটনা ঘটে। এতে জীবননগর পৌর ছাত্রলীগের সাংগাঠনিক সম্পদক শিপেন আহত হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা হওয়ার আগেই জীবননগর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে। জানা যায়, হোটেলে ফ্যান ছাড়াকে কেন্দ্র করে পৌর ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক ও ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাকবিতন্ডা বাধে। একপর্যায়ে ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারিরা ক্ষীপ্ত হয়ে পৌর ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদককে বেধরক পিটিয়ে আহত করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। আহত ছাত্রলীগ নেতা শিপেন জানান, আমি দুপুরে জীবননগর শহরের ওই হোটেলে খাবার খাওয়ার জন্য যায়। এসময় জেরিন নামের একজন ফ্যান ছাড়লে আমি ফ্যান বলি গরম পড়ছে না। ফ্যান বন্ধ করে দাও। এতে জেরিনসহ জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক বিপ্লব ও তার সাঙ্গপাঙ্গরা আমাকে বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তারা ক্ষীপ্ত হয়ে আচমকা আমাকে মারধর করতে থাকে। পরে স্থানীয়রা আমাকে তাদের হাত থেকে উদ্ধার করে। স্থানীয়দের উপস্থিতি দেখে তারা সকলে পালিয়ে যায়। জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব জানান, শিপেন ও তার দলবল মিলে গত সোমবার সন্ধ্যায় দেশীয় হাসুয়া ও লাঠি নিয়ে আমাদের কর্মিদের উপর হামলা চালায়। হোটেলে তার সাথে আমার দেখা হলে আমি ভদ্রভাবে হামলার বিষয়টি শিপেনের কাছে জানতে চাই। এত সে আমার উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করতে থাকে একপর্যায়ে আমাদের মাঝে তর্কবিতর্ক শুরু হলে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হয়। এব্যাপারে জীবননগর থানা ছাত্রলীগের সভাপতি সোয়েব আহম্মেদ অঞ্জন জানান, জীবননগর ছাত্রলীগের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, এটি আমি শুনেছি এটি আসলেই একটি দুঃখজনক ঘটনা। জেলা ছাত্রলীগের নেতাদের সাথে নিয়ে বিষয়টি সমাধান করবো। এবিষয়ে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ জানান, জীবননগরে ছাত্রলীগের দুই গ্রুপের যে ঘটনা ঘটেছে, সে বিষয়টি আমি শুনেছি । খুব শীঘ্রই বিষয়টি সমাধান করা হবে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, জীবননগর ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে টিম পাঠিয়েছি। যার ফলে বড় ধরনের কোন সংঘর্ষ হয়নি। এঘটনায় উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরের শেখপাড়ায় রিকশাচালক হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজন গ্রেপ্তার