বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর ও চুয়াডাঙ্গায় বিএনপির স্মারকলিপি পেশ

  • আপলোড তারিখঃ ১৯-০২-২০১৮ ইং
মেহেরপুর ও চুয়াডাঙ্গায় বিএনপির স্মারকলিপি পেশ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদন্ডাদেশের প্রতিবাদ ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি’র সকল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাদন্ডাদেশের প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর পৃথক ভাবে স্মারকলিপি পেশ করেছে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল রোববার পৃথকভাবে দাবি সংবলিত এ স্মারকলিপি গ্রহন করেন জেলা প্রশাসক। `` মেহেরপুর প্রতিনিধি জানিয়েছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি। গতকাল রবিবার দুপুরে জেলা বিএনপির সহসভাপতি ওমর ফারুক লিটনের নেতৃত্বে নেতাকর্মীরা জেলা প্রশাসক পরিমল সিংহ’র কাছে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। জেলা প্রশাসক পরিমল সিংহ স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় সেখানে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক ফয়েজ মোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাক জাহাঙ্গীর আলম দুলাল, যুবদল নেতা হুজাইফা ডিক্লিয়ার, ইসমাইল হোসেন, খাইরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, আলতাব হোসেন, যুবনেতা সাঈদ মাহম্মদ জামান, চঞ্চল, সোহাগ, ছাত্রনেতা নাহিদ মাহবুব সানিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে উল্লেখ্য করা হয়, জাল নথির উপর ভিত্তি করে সাজানো মামলায় প্রতিহিংসামূলক বিচারে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে বন্দী করা হয়েছে। বানোয়াট মামলা নেত্রীর বিরুদ্ধে সাজা প্রদান সম্পূর্ণরুপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মেহেরপুর জেলা নেতাকর্মঅরা বেগম জিয়ার ওপর সকল প্রকার হয়রানি ও হেনস্থার অবসান ও নিঃশর্ত মুক্তির দাবী জানান। অপরদিকে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি। গতকাল রবিবার সকাল ১০টার দিকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা জেলা প্রশাসক পরিমল সিংহ’র কাছে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। জেলা প্রশাসক পরিমল সিংহ স্মারকলিপি গ্রহণ করেন। এসময় সেখানে সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন, আ্যাড. মিজানুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস উপস্থিত ছিলেন। এর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সমাবেশের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা শহর প্রতিনিধি জানিয়েছেন, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি’র সকল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাদন্ডাদেশের প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর পৃথক ভাবে স্মারকলিপি পেশ করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল রবিবার দুপুর একটার দিকে বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে দু’টি স্মারকলিপি গ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। জাল নথির উপর ভিত্তি করে প্রতিহিংসামূলক মিথ্যা রায়ে কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির দাবিতে ও বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সকল সিনিয়র নেতাদের নামে মিথ্যা রায় প্রত্যাহারের দাবিতে জেলা বিএনপি’র পক্ষে নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মালিক মজু। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম রতন, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম লিটন, সদর থানা বিএনপি’র সভাপতি এড. আবু জাফর মন্টু, সিনিয়র সহসভাপতি এড. বদিউজ্জামান, এড. মইনুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম, জেলা যুবদলের সদস্য আশরাফ বিশ্বাস মিন্টু, আলমডাঙ্গা উপজেলা যুবদল সভাপতি ইমদাদুল হক ডাবলু, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ উজ-জামান সিজার, যুগ্ম আহ্বায়ক মুনজুরুল জাহিদ। এদিকে, দুপুর দেড়টা নাগাদ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সদর থানা বিএনপি’র এড. এম এম শাহজাহান মুকুলের নেতৃত্বাধীন নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো. রবিউল ইসলাম বাবলু, পৌর বিএনপি’র সভাপতি আওরঙ্গজেব বেল্টু, সহসভাপতি ইনতাজ আলী, জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, খাদিমপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেরেগুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহেদ মো. রাজিব খান, শাহাজাহান খাঁন, সদস্য খন্দকার আরিফ রহমান।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরের শেখপাড়ায় রিকশাচালক হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজন গ্রেপ্তার