রবিবার, ৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অপহরণের অভিযোগে নারী আটক : মামলার প্রস্তুতি

  • আপলোড তারিখঃ ১৮-০২-২০১৮ ইং
অপহরণের অভিযোগে নারী আটক : মামলার প্রস্তুতি
আলমডাঙ্গার পাঁচকমলাপুর থেকে ৭ম শ্রেণীর ছাত্রীকে মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার পাঁচকমলাপুরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ঢাকার হোটেলে বিক্রির অভিযোগে পায়রা খাতুন নামের এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকালের দিকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। জানা যায়, আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামের ৭ম শ্রেণির ছাত্রী তন্নি গত রবিবার প্রতিবেশী চাচী নাজমা খাতুনের ফোন চুরি করে। ওই ফোন দিয়ে তন্নি সিলেটের এক ব্যক্তির সাথে কথা বলে। এক পর্যায়ে ফোন চুরির ঘটনা এলাকা জুড়ে ছড়িয়ে পড়লে তন্নি মঙ্গলবার রাতে ফোনটি নাজমা খাতুনের বাড়িতে ফেলে আসে। অপরিচিত ব্যক্তি বুধবার সকালে তন্নিকে খোজ করলে ফোন চুরির রহস্য বেরিয়ে আসে। নাজমা খাতুন তন্নির বাবা-মাকে বিষয়টি জানালে তন্নিকে মারধর করে। এরই একপর্যায়ে বৃহস্পতিবার রাতে তন্নি তার মায়ের সাথে ঘুমাতে যায়। এরআগে সে অপর প্রতিবেশী আসানুরের স্ত্রী পায়রা খাতুনের সাথে কথা বললে সে তন্নিকে বলে, ‘সকালে পাচকমলাপুর বাজারে অবস্থান নিতে আমি ওখানে পৌছে যাব’। পরদিন শুক্রবার সকালে আলমডাঙ্গা থেকে বাসযোগে তন্নিকে ঢাকায় অবস্থানরত পায়রার মেয়ের কাছে পাঠায়। সেখান থেকে গতকাল সকালে মোবাইল ফোনে তন্নি তার পরিবারের নিকট জানায় টঙ্গীর একটি হোটেলে তাকে বিক্রি করে দেয়া হয়েছে। এই সংবাদ জানাজানি হলে পরিবারসহ স্থানীয় লোকজন পায়রাকে তার বাড়িতে আটকিয়ে রেখে পাচকমলাপুর পুলিশ ফাড়িতে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ফাঁড়ি পুলিশ পায়রা খাতুনকে আটক ফাঁড়িতে নিয়ে আসে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আলমডাঙ্গা থানায় নেয়া হয়। পাঁচকমলাপুর ফাড়ি ইনচার্জ আফজাল জানান, পায়রাকে আলমডাঙ্গা থানা হেফাজতে রাখা হয়েছে। তিনি স্বীকারোক্তি দিয়েছে তন্নিকে ঢাকার একটি হোটেলে বিক্রয় করে দেয়া হয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশ অপহৃত তন্নিকে উদ্ধারের চেষ্টা করছেন বলেও জানানো হয়। আলমডাঙ্গা থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই রোকনুজ্জামান জানান, এ অভিযোগে একজনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সাথে অপহৃত তন্নিকে আটকের তৎপরতা অব্যহত রয়েছে। তবে এ ব্যাপারে এখনও কোন মামলা রেকর্ড করা হয়নি। প্রস্তুতি চলছে; শিঘ্রই মামলা করা হতে পারে।


কমেন্ট বক্স
notebook

সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার