১২টি বাড়ী পুড়ে ছাই : নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি!
- আপলোড তারিখঃ
১৬-০২-২০১৮
ইং
মুন্সিগঞ্জ পশুহাট সংলগ্ন আবাসনে গভীর রাতে অগ্নিকান্ড : ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
১২টি বাড়ী পুড়ে ছাই : নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি!
ঘটনাস্থল থেকে আফজালুল হক: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পশুহাট সংলগ্ন সরকারি আবাসনে আগুন লেগে নগদ ২ লাখ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতরাত দেড়টার দিকে বৈদ্যুতিক সট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই আগুনের ঘটনা কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, আগুন নিয়ন্ত্রণ করে রেখেছেন তারা। রাত ৩টার দিকে ‘আগুন নিয়ন্ত্রণে’ দাবি করছেন তাঁরা। এতে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটবে না বলেও আশা করা হচ্ছে।
জানা গেছে, গতরাত আনুমানিক দেড়টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ পশুহাট সংলগ্ন কেষ্টপুরে অবস্থিত সরকারি আবাসন কেন্দ্রের ৪ নং শেডের ১০টি ও ৫ নং শেডের ২টি বাড়ি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্টি হওয়া আগুনে সম্পন্ন পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এসময় ওই বাড়ীগুলোতে থাকা প্রায় নগদ প্রায় ২ লাখ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। গৃহপালিত হাস-মুরগীসহ একটি ছাগল পুড়ে মারা গেছে বলে জানা যায়। তাছাড়া আগুন থেকে বাঁচতে তাড়াহুড়ো করে ঘর বা বাড়ী থেকে বেরুনোর সময় বেশ কয়েকজন আহত হয়। যে ১২টি বাড়ী পুড়ে ছাই হয়ে গেছে তাদের মধ্যে ১০টি বাড়ীতে গরু ব্যবসায়ীরা বসবাস করে। এই আগুনের খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ২টার ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী খুদিয়াখালি গ্রামের সাবেক মেম্বার হাসেম বলেন, গতকাল রাত আনুমানিক দেড়টার এ আগুন লাগে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। আমরা আগুন নিভাতে স্থানীয়রা আমাদের চেষ্টা অব্যাহত রাখার একপর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মিরা উপস্থিত হয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন বলেন, রাত দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিস সদস্যদের সাহায্য করি। পাশাপাশি আগুনের ঘটনার ফাকে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সে জন্য চারিদিকে টহল দিয়েছি। এই আগুনের ঘটনায় প্রায় ১২টি বাঢ়ী পুড়ে গেছে ও প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে তিনি জানান।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ খালিদ হোসেন জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকা-ের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকা-ের ঘটনায় আবাসনের ১২টি বাড়ি পুড়ে গেছে। অনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এরিপোর্ট লেখাপর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিভাতে কাজ করছিল।
কমেন্ট বক্স