ভারত পৌছেছে ফিউচার ফুটবল একাডেমির ১৯ সদস্য
- আপলোড তারিখঃ
১৬-০২-২০১৮
ইং
দর্শনা সীমান্ত দিয়ে `দৈনিক সময়ের সমীকরণ` লোগো সম্বলিত জার্সি গায়ে
ভারত পৌছেছে ফিউচার ফুটবল একাডেমির ১৯ সদস্য
আওয়াল হোসেন/ওয়াসিম রয়েল: এক সময়ের তারকা ফুটবলার মাহমুদুল হক লিটনের লালিত স্বপ্ন তাঁর হাতে গড়ে ওঠা ফিউচার ফুটবল একাডেমি গতকাল প্রথমবারের মত প্রতিবেশি দেশ ভারতের বেশ কয়েকটি স্থানে খেলার জন্য ভারত পৌছেছে। নব্বয়ের দশকের ফুটবল মাঠে বাঘ-সিংহধারী দু’টি দল ছিল ভারত ও বাংলাদেশ। সেই বন্ধু দেশের সাথে প্রীতি ম্যাচই হবে ফিউচার ফুটবল একাডেমির পথ চলার পাথেয়। গতকাল শনিবার বিকাল ৪টায় দর্শনা জয়নগর সীমান্ত হয়ে ভারত গমণ করে সাবেক কৃতি ফুটবলার মাহমুদুল হক লিটনের নেতৃত্বাধীন এফএফএ’র ২০ সদস্যের একটি দল। দেশের বাইরে খেলার বাস্তব অভিজ্ঞতা ও প্রতিবেশি দেশের খেলোয়াড়দের সাথে সম্পর্কন্নোয়নে ৫ দিনের জন্য ভারত সফরে থাকাকলিন সময়ে কোলকাতা, রানাঘাট, বোগলাসহ বেশ কয়েকটি স্থানে খেলোয়াড়দের ভ্রমণ এবং স্থানীয় দলগুলোর সাথে প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করার করবে তারা। স্কোয়াড পরিচালনায় থাকবে কোচ মদন কুমার, ম্যানেজার আসাবুল হক।
সহকারি টিম ম্যানেজার রুবাইত বিন আজাদ সুস্তির জানান, আমরা ভারতের মাটিতে ৩টি ফুটবল ম্যাচ খেলবো। প্রথমে রানাঘাট স্টেডিয়ামে ১টি ও কৃষ্ণনগর বাককুল্লা স্টেডিয়ামে ২টি ফুটবল ম্যাচ খেলবো। কোচ মদন কুমার জানায় দেশের বাইরের মাটিতে জয়লাভ করার জন্য সর্বোচ্চ প্রশিক্ষন দেওয়া হয়েছে আমাদের খেলোয়ারদের। আশা করছি তারা খুব মোনবল নিয়ে খেলে জয়লাভ করে দেশে ফিরবে।
এসময় দর্শনা পৌরসভার পক্ষ থেকে চুয়াডাঙ্গা ফিউচার ফুটবল একাডেমি একাদশকে ফুলের শুভেচ্ছা জানাতে জয়নগর চেকপোস্টে ছুটে আসেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, দর্শনা বিজিবি কোম্পানি কমান্ডার তোফাজ্জেল হোসেন, হাবিলদার ইকবাল হোসেন, পৌর কাউন্সিলর হাসান খালেকুজ্জামান খালেক, ময়েন উদ্দিন মন্টু, চান্দু মাস্টার, নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী মুকুল মেয়াজি, দর্শনা পৌরসভার ক্যাশিয়ার পলাশ প্রমুখ। এছাড়া দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সম্পাদক শরীফুজ্জামান শরীফ, বার্তা সম্পাদক হুসাইন মালিক ও বিজ্ঞাপন ব্যবস্থাপক সেলিম হাবিবসহ সময়ের সমীকরণ পরিবার চুয়াডাঙ্গা ফিউচার ফুটবল একাডেমি সাফল্য কামনা করেছেন। এর আগে ফুটবল একাদশের গত বৃহস্পতিবার বৃহস্পতিবার বিকাল ৪টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে এফএফএ’র অফিসিয়াল জার্সি উন্মোচন করা হয়। দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন প্রধান অতিথি থেকে সকল খেলোয়াড়দের হাতে সময়ের সমীকরণ লোগো সম্বলিত সুদৃশ্য জার্সি তুলে দেন।
কমেন্ট বক্স