রবিবার, ৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১০ পরিবারের মাঝে ঢেউটিন ও অনুদান প্রদান : পুলিশ ফাঁড়ির চাল বিতরণ

  • আপলোড তারিখঃ ১৫-০২-২০১৮ ইং
১০ পরিবারের মাঝে ঢেউটিন ও অনুদান প্রদান : পুলিশ ফাঁড়ির চাল বিতরণ
কার্পাসডাঙ্গার ভূমিহীনপাড়ায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপি টগর কার্পাসডাঙ্গা/কুড়াুলগাছী প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টার দিকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে দেখতে আসেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারের মাঝে নগদ ১০ হাজার টাকা ও ২ বান্ডেল করে ঢেউটিন বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক পারকৃষ্ণপুর মদনা ইউপি চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, জেলা আওয়ামী লীগের সদস্য কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সহিদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজীর আহমেদ, জেলা কৃষকলীগ নেতা আব্দুস সালাম বিশ্বাস, কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সরোয়ার হোসেন, কার্পাসডাঙ্গা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের বিশ্বাস, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টু, ১নং ওয়ার্ড মেম্বর আ: হাকিম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, কুড়ুলগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপু, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, যুগ্ম-সম্পাদক শরীফুজ্জামান শরীফ, শরীফ রতন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মিলন, দপ্তর সম্পাদক বখতিয়ার খলজি বকুল, যুবলীগ নেতা সানোয়ার হোসেন মন্টু প্রমুখ। অপরদিকে, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারের মাঝে চাল বিতরণ করেন ফাড়ির ইনচার্জ এসআই আসাদ। এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, এএসআই আবুল কাশেম, জিয়াউদ্দীন, আ.হান্নান, সাংবাদিক শরীফ রতন, মেহেদী হাসান মিলন প্রমুখ। কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহলসহ এলাকাবাসী।


কমেন্ট বক্স
notebook

সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার