রবিবার, ৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পরীক্ষার হলে শিক্ষার্থীদের অশ্লীল আচরণ : নিষেধ করায় দুই কক্ষ পরিদর্শক লাঞ্ছিত

  • আপলোড তারিখঃ ১২-০২-২০১৮ ইং
পরীক্ষার হলে শিক্ষার্থীদের অশ্লীল আচরণ : নিষেধ করায় দুই কক্ষ পরিদর্শক লাঞ্ছিত
প্রতিবাদে আলমডাঙ্গার ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরোর বিরুদ্ধে ইউএনও বরাবর শিক্ষকদের স্মারকলিপি আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় এসএসসি পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের অশ্লীল আচরণ এবং হৈ চৈ করতে নিষেধ করায় দুই কক্ষ পরিদর্শককে লাঞ্ছিত করেছে একদল যুবক। আলমডাঙ্গার ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরোর নেতৃত্বে বিকেলে একদল যুবক এসএসসি পরীক্ষার কক্ষ পরিদর্শক আবুল কাশেম ও সাইদুজ্জামানের বাড়িতে গিয়ে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরদিন থেকে তাদের পরীক্ষার হলে যেতেও নিষেধ করে তারা। তা না হলে ছাত্রদের দিয়ে গণপিটুনি দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে বলেও হুমকি দেয় ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরো। এদিকে, আলমডাঙ্গা বহুমূখী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দুই কক্ষ পরিদর্শককে লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরোর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি পেশ করেছে ওই কেন্দ্রের সকল কক্ষ পরিদর্শকরা। স্মারকলিপিতে বলা হয়েছে, আমরা এসএসসি পরীক্ষা ২০১৮ সনের আলমডাঙ্গা বহুমূখী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সকল কক্ষ পরিদর্শকবৃন্দ। গত ১০ ফেব্রুয়ারী সাধারণ গণিত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা গ্রহণের সময় ২০১ নং কক্ষে ব্রাইট মডেল স্কুল নামের এক কোচিং সেন্টারের কিছু শিক্ষার্থী অশ্লীল আচরণ এবং হৈ চৈ করতে থাকে। পরীক্ষা চলাকালীন তাদের অশ্লীল আচরণ এবং হৈ চৈ করতে নিষেধ করেন কক্ষ পরিদর্শক আবুল কাশেম ও সাইদুজ্জামান। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, এরপর বিকেল আনুমানিক ৫ টার সময় কক্ষ পরিদর্শক আলমডাঙ্গার ডাউকি গ্রামের মৃত ফটিক মন্ডলের ছেলে আবুল কাশেম ও কুষ্টিয়ার মিরপুর থানার হালসা গ্রামের আহসান বিশ^াসের ছেলে সাইদুজ্জামানের বাড়ীতে যায় একদল যুবক। ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরোর নেতৃত্বে আনুমানিক ৪০/৫০ জন দেশীয় অস্ত্রশস্ত্র¿ নিয়ে দুই কক্ষ পরিদর্শকের বাড়ীতে গিয়ে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় তারা হুমকি দিয়ে বলে, আগামীকাল পরীক্ষা কেন্দ্রে গেলে অপমানিত-লাঞ্ছিতসহ ছাত্রদের দিয়ে গনপিটুনি দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেবে। তাছাড়া শারীরিকভাবে লাঞ্ছিত করে প্রাণনাশের হুমকিও প্রদান করে তারা। এ ব্যাপারে শিক্ষকগণ একত্রিত হয়ে এই ঘটনার তিব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িত জাকারিয়া হিরোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এছাড়া উপজেলা চেয়ারম্যান, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, থানার অফিসার ইনচার্জ ও আলমডাঙ্গা প্রেসক্লাব বরাবর স্মারকলিপির অনুলিপি প্রদান করেন তারা।


কমেন্ট বক্স
notebook

সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার