রবিবার, ৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লোডশেডিং : বিপাকে এসএসসি পরিক্ষার্থীরা

  • আপলোড তারিখঃ ১১-০২-২০১৮ ইং
লোডশেডিং : বিপাকে এসএসসি পরিক্ষার্থীরা
দর্শনাসহ দামুড়হুদার বিভিন্ন এলাকায় বিদ্যুতের ভয়াবহ দর্শনা অফিস/ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনায় বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং শুরু হয়েছে। বিদ্যুত বিভাগের খেয়াল খুশিমত চলছে তাদের কার্যক্রম। এতে করে কোমলমতি শিশু শিক্ষার্থীসহ স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীদের লেখাপড়া ব্যহত হচ্ছে। বর্তমানে এসএসসি পরিক্ষা চলছে। আর কয়েক দিন পরে শুরু হতে যাচ্ছে এইচএসসি পরিক্ষা। কিন্তু শিক্ষার কথা বিবেচনা না করেই দর্শনা বিদ্যুত বিভাগের পক্ষ থেকে তাদের খেয়াল খুশিমত বিদ্যুত সংযোগ বন্ধ রাখা হচ্ছে। এ শীতের মধ্যেও তাদের বিদ্যুতের লোডশেডিং বন্ধ হয়নি। তাদের লোডশেডিং অব্যাহত রেখে সারাদিনের পাশাপাশি প্রায় প্রতিদিনই সন্ধ্যা নামার পর বিদ্যুতের ভেল্কিবাজিতে পড়তে হচ্ছে সাধারন গ্রাহকদেরকে। যার ফলে শিক্ষার্থীরাসহ সাধারণ বিদ্যুত গ্রাহকদের মধ্যে ক্ষোভের সঞ্চার দেখা দিয়েছে। বিদ্যুৎ সংযোগ বন্ধ ও লোডশেডিং দেওয়ার পূর্বে মাইকিং করে গ্রাহক সাধারণকে অবগত করার কথা থাকলেও কর্তৃপক্ষ তাতে কোন তোয়াক্কা না করে তাদের খেলাল খুশি মত কার্যক্রম করে চলেছে। বিষয়টির প্রতি মেহেরপুর পল¬ী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তার সু-দৃষ্টি কামনা করেছে এলাকার ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহকেরা। এদিকে, দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নের গ্রামগুলোতে বিদ্যুৎ লোডশেডিং শুরু হয়েছে। ফলে এসএসসি পরিক্ষার্থীদের পড়াশোনায় বিঘœ সৃষ্টি হচ্ছে। গত বৃহস্পতিবার থেকে বিদ্যুতের লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে। যার কারনে এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে বলে জানান অভিভাকরা। এলাকাবাসীর অভিযোগ, গত কয়েকদিন থেকে সন্ধ্যার পর থেকে লোডশেডিং দেখা দিয়েছে। রাতে টানা লোডশেডিং হওয়ার কারণে নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বলে জানায় এলাকাবাসী। গতকাল বিকাল ৫ থেকে রাত ১০টা পর্যন্ত লোডশেডিং হয়েছে। এলাকাবাসীর দাবী অনন্ত এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে লোডশেডিং বন্ধের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে এলাকাবাসী।


কমেন্ট বক্স
notebook

সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার