বিএনপি মানুষ মারায় বিশ্বাসী, আর আ.লীগ শান্তিতে বিশ্বাসী
- আপলোড তারিখঃ
১০-০২-২০১৮
ইং
চুয়াডাঙ্গার বেলগাছিতে ওয়ার্ড আওয়ামী লীগের কর্মি সমাবেশে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি
ফেরদৌস ওয়াহিদ: চুয়াডাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার সময় বেলগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজীউর রহমান গাজীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। যারা এই রক্তের সাথে বেঈমানি করেছে তাদের থেকে সবাইকে বিরত থাকতে হবে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি মানুষ মারায় বিশ্বাসী আর আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাসী। জিয়াউর রহমান সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যা করে রাইফালের মাধ্যমে ক্ষমতায় এসেছিলো। বিএনপি শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলো আর আজ দুর্নীতি মামলায় খালেদা জিয়া কারবরণ করেছে। তারা ক্ষমতায় থাকাকালীন দেশকে পিছনের দিকে ঠেলে দিয়ে ধ্বংসযজ্ঞে পরিণত করেছিলো। বর্তমান শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে। আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাসী যদি কেউ দেশে অরাজকতা সৃষ্টি করতে চাই তাহলে আওয়ামী লীগও তাদেরকে ছাড় দেবেনা।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, যুব ও ক্রীড়া সম্পাদক আরশাদ উদ্দিন চন্দন, ত্রান সম্পাদক এ নাসির জোয়ার্দ্দার টেংরা, দপ্তর সম্পাদক এ্যাড. আবু তালেব বিশ্বাস, মহিলা সম্পাদিকা মাহমুদা জামান পলি, প্রচার সম্পাদক ফেরদৌস আরা সুন্না, উপ-প্রচার সম্পাদক শওকত আলি বিশ্বাস, নির্বাহী সদস্য এ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু।
সমাবেশে এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আজিজুল হক জোয়ার্দ্দার, আব্দুল হান্নান, বিশ্বজিৎ কুুমার শাহ, রফিক, মতিয়ার, আব্দুল মজিদ, ইলিয়াস বিশ্বাস, রতন মিঞা, ইন্দাদুল হক, আকাইলে, গোলাম হোসেন, হাসান জোয়ার্দ্দার, ইমান, শামসুল, হাসান আলি, মিঠু মিঞা, জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক বিশ্বাস, মোক্তার হোসেন মিলন, মোহন মিঞা লোকমান, যুবলীগ নেতা আব্দুর রসিদ, আজাদ আলি, হাফু, পিরু, বিপুল মিঞা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাজহান আলি, রুবাইত-বিন-আজাদ সুস্থির, সহ-সভাপতি শাহাবুল হোসেন, অর্থ সম্পাদক রিমন, ক্রীড়া সম্পাদক ফিরোজ আলি, ওয়ার্ড ছাত্রলীগ নেতা শাহিন আলি প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা আব্দুল কাদের।
কমেন্ট বক্স