রবিবার, ৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৯ মাদকসেবী-ব্যবসায়ী আটক : ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ১০-০২-২০১৮ ইং
৯ মাদকসেবী-ব্যবসায়ী আটক : ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার
আলমডাঙ্গা ও জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান ডেস্ক রিপোর্ট: আলমডাঙ্গা ও জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে। আলমডাঙ্গায় ৭ মাদকসেবী ও জীবননগরে দুই মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। দুই মাদকব্যবসায়ীর কাছ থেকে ১০ পিস ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ মাদকসেবীকে আটক করেছে। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে গতকাল শুক্রবার থানার ওসি আবু জিহাদের নির্দেশে এসআই একরামুল, এএসআই হামিদুল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ষ্টেশনপাড়ার ছপু শেখের ছেলে মাদকসেবী ইমন (১৮), জোড়গাছা গ্রামের মৃত বানাত আলী মন্ডলের ছেলে আসাদুল মন্ডল (৪০), একই গ্রামের মোসাহেদ ইসলামের ছেলে আ. মজিদ, চুয়াডাঙ্গার ইসলামপাড়ার মৃদ ভাদু শেখের ছেলে আজিজুল ইসলাম, একই এলাকার রবিউল ইসলামের ছেলে ইনতাদুল, গড়চাপড়া গ্রামের লাল মোহাম্মদের ছেলে লাল্টু, ছোটপুটিমারী গ্রামের মস্তকের ছেলে শহিদুল ইসলামকে আটক করে। আটককৃতরা সবাই মাদকসেবী বলে জানিয়েছে পুলিশ। `` জীবননগর অফিস জানিয়েছে, জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে। গতকাল শুক্রবার বিকাল ৩টার সময় জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমানের নেতৃত্বে শাহাপুর ক্যাম্পের এসআই বাবুল, এএসআই রাহাত সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আন্দুলবাড়িয়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। জীবননগর থানা সুত্রে জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের মিস্ত্রিপাড়া থেকে কুলতলা গ্রামের আমিনুর রহমানের ছেলে সুমন (২৪) এবং মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাজ্জাদকে (২০) আটক করা হয়। এ সময় সুমনের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া সাজ্জাদের কাছ তেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে জীবননগর থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার