দেশ ও দলকে সুসংগঠিত করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে
- আপলোড তারিখঃ
০৯-০২-২০১৮
ইং
চুয়াডাঙ্গা পৌর এলাকার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভায় হুইপ ছেলুন এমপি
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে দলকে সুসংগঠিত করতে আমাদের কাজ করে যেতে হবে। সকল বাঁধা পেরিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে দলের স্বার্থে, দেশের স্বার্থে।
ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হারান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, যুগ্ম সাধারন সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, যুব ও ক্রীড়া সম্পাদক আরশাদ উদ্দিন চন্দন, দপ্তর সম্পাদক এ্যাড. আবু তালেব বিশ্বাস, সদস্য এ্যাড বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগ সভাপতি হাজী জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলাউদ্দিন হেলা, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ও শহীদ খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা গোলাম রসুল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুলতান আরা রন্তা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর রাসেদুল ইসলাম মানু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আসমান, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক আহব্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুবলীগ নেতা আবুল কালাম আজাদ, হাসান আলী, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুবাইত বিন আজাদ সুস্থির, যুবলীগ নেতা হাফিজ সরকার, ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি শাহাজামাল, জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাবুল হোসেন, ওয়ার্ড ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আক্তার হোসেন, সাগর জোয়ার্দ্দার, পলাশ হোসেন, তুসার ইমরান প্রমুখ। কর্মিসভাটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা আব্দুর রসিদ।
কমেন্ট বক্স