রবিবার, ৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মী আটক

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মী আটক
ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর থানা পুলিশের অভিযানে বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মী আটক হয়েছে। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ বলেছে, নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যহত আছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তারা এলাকায় নাশকতা করতে পারে। এজন্য তাদের আটক করা হয়। আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গার থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মিকে আটক করেছে। রোববার রাতে বিভিন্ন গ্রামের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে বিএনপি-জামায়াতের বেশ কয়েকজনকে আটক করেছে। অভিযানে জামজামি গ্রামের মৃত ভিকু শাহ’র ছেলে ওয়ার্ড বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন মেম্বারকে আটক করা হয়। এছাড়াও একই অভিযোগে উপজেলার শিবপুর গ্রামের হায়দার আলীর ছেলে বিএনপি কর্মি মমিন আলী, জামজামি গ্রামের ওয়াসেল আলীর ছেলে জামায়াত কর্মি শহিদুজ্জামান হায়দার (৫৫), নওদা দূর্গাপুর গ্রামের মৃত ভেরম মন্ডলের ছেলে জামায়াত সমর্থক আব্দুর রহমান হুজুর (৫৫), দূর্লভপুর গ্রামের মৃত আকাইলের ছেলে আব্দুল মজিদ (৪০), আলিয়াটনগর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে জামায়াত সদস্য হেলাল উদ্দিনকে আটক করে পুলিশ। আটককৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গার দামুড়হুদায় নাশতার আশংকায় বিএনপি জামায়ের ৫ নেতাকে আটক করেছে। আটককৃতরা হলো উপজেলা বিএনপি’র সহ-সম্পাদক ইউসুফ আলী (৪৮) ও নাটুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম মেম্বারকে (৫৫), জগন্নাথপুর গ্রামের বিএনপি নেতা আমির হোসেন, চন্ডিপুর গ্রামের জামায়াত নেতা সেলিম, ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য দর্শনা পৌর ছাত্রদলের নেতা নাসির উদ্দিন খাঁন হাসু (৩২)। এদের মধ্যে রোববার রাতে আটক ৪ জন ইউসুফ, শামসুল মেম্বার, আমির হোসেন ও সেলিমকে গতকাল সোমবার নাশকতা মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এবং গতকাল সোমবার বিকেলে দর্শনা থেকে আটক ছাত্রদল নেতা হাসু থানা হাজতে আটক আছে। আজ মঙ্গলবার হাসুকে আদালতে সোপর্দ করবে পুলিশ। `` উল্লেখ্য, গোপন সূত্রে সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেনের নেতৃত্বে থানা পুলিশ রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে হাউলী ইউনিয়নের ডুগডুগি বাজার থেকে ওই গ্রামের মৃত. আব্দুল কাদেরের ছেলে ও দামুড়হুদায় উপজেলা বিএনপি’র সহ সম্পাদক ইউসুফ আলীকে, চারুলিয়া গ্রামের মৃত. আশরাফ আলীর ছেলে নাটুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম মেম্বারকে, জগন্নাথপুর গ্রামের ইমান আলির ছেলে বিএনপি নেতা আমির হোসেন, চন্ডিপুর গ্রামের আইন উদ্দিন মোল্লার ছেলে জামায়াত নেতা সেলিমকে এবং গতকাল সোমবার বিকেল ৪ টার দিকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য দর্শনা পৌর ছাত্রদলের নেতা নাসির উদ্দিন খাঁন হাসুকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃত বিএনপি জামায়াতের ৫ নেতার মধ্যে হাসু বাদে ৪ জন, ইউসুফ আলী, শামসুল মেম্বার, আমির হোসেন ও সেলিমকে দামুড়হুদা মডেল থানা পুলিশ গতকাল সোমবার দুপুরে নাশকতা মামলায় সংশ্লিষ্ঠ আদালতে হাজির করেন। বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে আটক রাখার আদেশ দেন। একই মামলায় আজ মঙ্গলবার ছাত্রদল নেতা হাসুকে আদালতে সোপর্দ করা হবে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, আমাদের কাছে সংবাদ আছে আটককৃতরা এলাকায় নাশকতা করতে পারে। তাছাড়া তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। ওই মামলায় তাদেরকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যহত আছে। শান্ত এলাকায় নাশকতা কেউ যেন অশান্ত করতে না পারে সেদিকে পুলিশের সজাগ দৃষ্টি রয়েছে। যদি কেউ নাশকতা করার চেষ্টা করে পুলিশ তা শক্ত হাতে দমন করবে। নাশকতা করে কেউ পার পাবেনা। জীবননগর অফিস জানিয়েছে, জীবননগর থানা পুলিশের অভিযানে নাশকতা মামলায় দুই জামায়াত নেতা আটক হয়েছে। গত রবিবার জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমানের নেতৃত্বে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া শাহাপুর ক্যাম্পের এসআই বাবুল হোসেন, এএসআই রাহাত সঙ্গীয় ফোস নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে আন্দুলবাড়িয়া গ্রামের মৃত মীর আয়ুব হোসেনের ছেলে আন্দুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মীর জিল্লুর রহমান (৫২) একই গ্রামের গুলতাব হোসেনের ছেলে আন্দুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের যুগ্ম সাধারন সম্পাদক বিপুলকে (২৫) নাশকতা মামলায় আটক করে পুলিশ। গ্রেফতারকৃত দুই জামায়াত নেতাকে গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


কমেন্ট বক্স
notebook

সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার