রবিবার, ৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফেন্সিডিলসহ আকুন্দবাড়ীয়ার পাপ্পু খোড়া আটক

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০১৮ ইং
ফেন্সিডিলসহ আকুন্দবাড়ীয়ার পাপ্পু খোড়া আটক
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল শুক্রবার আনুমানিক রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়ীয়া বটতলার সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহিম হোসেন, খালিদ হোসেন ও এএসআই আসাদ হোসেনসহ সঙ্গীও ফোর্স গতকাল আকুন্দবাড়ীয়া বটতলার সামনে অভিযান পরিচালনা করে। অভিযানকালে একই এলাকার মাঝপাড়ার বজলুর রহমানের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী একাধিক মাদক মামলার আসামী আবুল হোসেন পাপ্পু ওরফে পাপ্পু খোড়াকে (৪০) আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ১২ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। ডিবি এসআই ইব্রাহিম হোসেন ও এসআই আশরাফ জানান, পুলিশ সুপার মাহাবুবুর রহমান পিপিএম স্যারের নির্দেশ চুয়াডাঙ্গা জেলার সকল মাদক ব্যবসায়ীদের আটক করে আইনের আওতায় আনতে হবে। তারই ধারাবাহিকতায় একের পর এক অভিযান পরিচালিত হচ্ছে। ইতোতমধ্যে অনেক মাদক ব্যবসায়ীকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এছাড়াও অব্যাহত ধরপাকড় এর মধ্যে অনেক মাদক ব্যবসায়ী গা ঢাকা দিয়েছে বলে তিনি জানান।


কমেন্ট বক্স
notebook

সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার