রবিবার, ৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সকল দলের অংশ গ্রহণে আওয়ামী লীগ নির্বাচন চায়

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০১৮ ইং
সকল দলের অংশ গ্রহণে আওয়ামী লীগ নির্বাচন চায়
মেহেরপুরে আওয়ামী লীগের জনসভায় প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ মেহেরপুর অফিস: সকল দলের অংশগ্রহণে আওয়ামী লীগ নির্বাচন চায়। আওয়ামী লীগ কথায় না বাস্তব গণতন্ত্রে বিশ্বাসী। আমরা চায় সকল দলের অংশগ্রহণে নির্বাচন হোক। গতকাল শুক্রবার বিকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে শহীদ সামসুজ্জোহা পার্কে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ এ কথাগুলো বলেন। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তিনি আরো বলেন, মিডিয়ার মাধ্যমে বিএনপি যে সকল কথা ছড়াচ্ছে তার সাথে বাস্তবের কোন মিল নেই। বিএনপি আবারো ২০১৩ সালের মত জ্বালাও পোড়াও আন্দোলনে ফিরে যেতে চায়। মেহেরপুরে আওয়ামী লীগের জনসভায় প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেন, বিএনপি ও জামায়াতকে আগামী ২৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে ৩২ ধারা প্রসঙ্গে বলেন, এ ধারায় সাংবাদিকদের আতঙ্কিত হবার কিছু নেই। হলুদ সাংবাদিকরা ভয় পাবে। যারা হলুদ সাংবাদিক নয় তাদের কোন অসুবিধা তো হবে না। একমাত্র যারা অপরাধী ও অপরাধ করে তারাই আতংকিত হবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, মামলার বিচার আদালত করবেন। এতে কারো কথা বলার কিছু নেই। অপরাধ করে দ্বায়ভার অন্যের উপর চাপানো যায় না। বিএনপি’র আচরণ ও উচ্ছৃংখলতায় জাতি হতাশ। বিএনপি আবারো প্রমাণ করছে তারা ধ্বংসাত্মক কর্মকা- থেকে ফিরে আসতে পারছে না। গতকাল শুক্রবার বিকাল চারটার দিকে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে জনসভা শুরু হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন-এর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠানিক সম্পাদক আবু সাঈদ আলম মাহমুদ স্বপন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য এসএম কামাল হোসেন ও পারভীন জামান কল্পনা। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে আগামি আন্দোলন মোকাবেলা এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান । জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীনের সঞ্চলনায় এছাড়াও বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, মেহেরপুর-১ আসনের সাবেক এমপি জয়নাল আবেদীন, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস, মেহেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী জেলা কৃষক লীগের সভাপতি মহাবুব-উল আলম শান্তি, জেলা যুব লীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তহমিনা খাতুন।


কমেন্ট বক্স
notebook

সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার