আবারো এসএসসির প্রশ্ন ফাঁস: প্রমাণ পায়নি মন্ত্রণালয়
- আপলোড তারিখঃ
০১-০২-২০১৮
ইং
সমীকরণ ডেস্ক: শিক্ষামন্ত্রীর কড়াকড়ি নির্দেশনার পরও আবারো এসএসসি ও সমমানের পরীক্ষার বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনি অভিক্ষার ‘খ’ সেট প্রশ্নপত্র পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই ফেসবুকে এসেছে। ফাঁস হওয়া প্রশ্নপরীক্ষা শেষ হওয়ার পরে অনুষ্ঠিত হওয়া পরীক্ষার প্রশ্নের সঙ্গে হুবহু মিল পাওয়া গেছে। এ অভিযোগ গণমাধ্যমে প্রকাশ হলেও ফাঁস হওয়ার বিষয়টির কথা মানতে নারাজ শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ড। তারা জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া যায়নি। তবে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে সংস্থা দুইটি। এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফেসবুকে ছড়িয়ে পড়া একটি প্রশ্নপত্র মিলিয়ে দেখে সাংবাদিকদের জানান, মূল প্রশ্নপত্রের সঙ্গে এর কোনও মিল নেই।
গতকাল সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষায় বসে ২০ লাখের বেশি শিক্ষার্থী। এসএসসিতে এবার অভিন্ন প্রশ্নপত্রে হচ্ছে সব বোর্ডের পরীক্ষা। গত বছর এসএসসির পর জেএসসি এমনকি প্রাথমিক সমাপনীর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গত কিছু দিন ধরে কড়া হুঁশিয়ারি দিচ্ছিলেন। কিন্তু বৃহস্পতিবার পরীক্ষা শুরুর আধা ঘণ্টা থেকে ২৫ মিনিট আগে একাধিক ফেসবুক ও মেসেঞ্জার গ্রুপে উত্তরসহ বহুনির্বাচনী প্রশ্ন পাওয়া যায়। গতকাল সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বলেন, ‘আমি এ ধরনের কোনও নিউজ পাইনি। আমার কাছে কোনও খবর নেই।’
পরীক্ষা শুরুর ঠিক ২৪ মিনিট আগে ‘@@@@ নধহমষধ ২হফ চধঢ়বৎ @@@@@’ নামে একটি মেসেঞ্জার গ্রুপে ইমেজ আকারে আসে বাংলা প্রথম পত্র ‘খ’ সেট বহুনির্বাচনী প্রশ্ন। তা বাংলা প্রথমপত্রের পরীক্ষায় আসা প্রশ্নের সঙ্গে মিলে যায়। প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করা হলেও তাতে শৈথিল্যই দেখা গেছে।
ফেসবুকে যেভাবে এলো প্রশ্ন : ‘চঝঈ ক্স ঔঝঈ ক্স ঝঝঈ ক্স ঐঝঈ ঊীধস ঐবষঢ়রহম ঈবহঃবৎ’ নামক একটি ফেইসবুক গ্রুপে ১ ফেব্রুয়ারি রাত ১২টা ৪৯ মিনিটে ঝধফরধ ওংষধস ঝবঃঁ নামক ফেইসবুক আইডি থেকে প্রশ্ন ফাঁসের বিজ্ঞাপন দেওয়া হয়। পোস্টে লেখা হয় `ঝঝঈ ছ ২০১৮ ইঅঘএখঅ ১ঝঞ চঅচঊজ ঋজঊঊ ঞঊ উওইঙ ঔঅউঊজ খঅএইঊ ওঘইঙঢ গঊ।` ওই ফেইসবুক আইডিতে রাত ১২টা ৫০ মিনিটে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা হলে `@@@@ নধহমষধ ২হফ চধঢ়বৎ @@@@@` নামক একটি মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে বলা হয়। গ্রুপে যুক্ত হওয়ার পর, সকাল ৯টা ৩৬ মিনিটে গউ ঞধসরস কযধহ নামক এক আইডি থেকে ‘খ’ সেটের প্রশ্নের ছবি দেওয়া হয়। একইসাথে হাতে লেখা দুটি উত্তরপত্রের ছবিও দেওয়া হয়। পরীক্ষা শেষে ঝধফরধ ওংষধস ঝবঃঁ নামের সেই ফেইসবুক আইডি থেকে পরবর্তী প্রশ্ন ফাঁসের কথা জানিয়ে একটি মেসেজ পাঠানো হয়।
কমেন্ট বক্স