রবিবার, ৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৬ মাদকব্যবসায়ী আটক : গাঁজা ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার

  • আপলোড তারিখঃ ৩০-০১-২০১৮ ইং
৬ মাদকব্যবসায়ী আটক : গাঁজা ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার
চুয়াডাঙ্গাসহ আলমডাঙ্গা ও জীবননগরে পুলিশের অভিযান পৃথক অভিযান ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া থেকে ইয়াবাসহ অনিক নামের এক ব্যবসায়ী, সরোজগঞ্জ খাড়াগোদা রোড়ের কেটেরমাঠ এলাকা থেকে ফেনসিডিলসহ মিজানুর মালিতা, বদরগঞ্জ মর্তুজাপুর থেকে গাঁজাসহ তারিক হোসেন, মুন্সিগঞ্জের গড়চাপড়া থেকে গাঁজাসহ বোজো নামের একজন এবং জীবননগরে ৮৮ বোতল ফেনসিডিল ও ২’শ গ্রাম গাঁজাসহ দুই মাদকব্যবসায়ী গাজী উদ্দিন ও খাইরুলকে আটক করেছে পুলিশ। আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া থেকে ইয়াবাসহ অনিক নামের এক ব্যবসায়ীকে আটক করেছে সদর ফাড়ি পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে নিজবাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মেহেদী হাসান অনিক (২৫) ঝিনাইদহ বাসষ্ট্যান্ডপাড়ার রেজাউল হক লাভলুর ছেলে। গতরাতেই তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে চার বোতল ফেনসিডিলসহ মিজানুর মালিতা (৪৫) নামের একজন আটক হয়েছে। আটককৃত মিজানুর আলমডাঙ্গা থানার ডাউকি উত্তরপাড়া গ্রামের মৃত হবিবার মালিতার ছেলে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে চার বোতল ফেনসিডিলসহ তাকে খাড়াগোদা রোড়ের কেটেরমাঠে হতে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম ও এএসআই সাকের আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে খাড়াগোদা রোড়ের কেটেরমাঠে হতে যাত্রীবাহী অটো থামিয়ে চার বোতল ফেনসিডিলসহ মিজানুরকে আটক করেন। পুলিশ আরও জানায়, মিজানুর এই ফেনসিডিল আন্দুলবাড়ীয়া থেকে কিনে সরোজগঞ্জ বাজার হয়ে আলমডাঙ্গাতে নিয়ে গিয়ে বিক্রয় করে। পরে আসামীকে চুয়াডাঙ্গা সদর থানায় সোর্পাদ করা হয়। এদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ মর্তুজাপুর গ্রামের তারিক হোসেনকে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করেছে সিন্দুরিয়া ফাঁড়ি পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়। জানা গেছে, উপজেলার কুতুবপুর ইউনিয়নের মর্তুজাপুর গ্রামের দেলবার আলীর ছেলে তারিক হোসেনকে (২১) গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে মর্তুজাপুর গ্রাম থেকে সিন্দুরিয়া ফাঁড়ির ইনচার্জ এসআই বেলাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ২০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে। পরে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোর্পাদ করা হয়। মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার মুন্সিগঞ্জের গড়চাপড়া গ্রাম থেকে ১শত গ্রাম গাজাসহ একই গ্রামের বোজোকে আটক করেছে থানা পুলিশ। আজ তাকে আদালতে সোর্পদ করা হতে পারে। জানা গেছে, আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের গড়চপড়া গ্রামের মৃত কলিমদ্দিনের ছেলে বোজো (৪৫) কে ১ শত গ্রাম গাজাসহ আটক করে থানা পুলিশের এসআই ইকরাম হোসেন। এ ব্যপারে জানাতে চাইলে এসআই একরাম এই প্রতিবেদককে বলেন, আমাকে কেন ফোন করেছেন, কিছু জানার থাকলে ডিউটি অফিসারকে ফোন করেন। ডিউটি অফিসারকে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। জানাতে চাইলে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান বলেন- ১ শত গ্রাম গাজা সহ একজনকে আটক করা হয়েছে। `` জীবননগর অফিস জানিয়েছে, জীবননগর থানা পুলিশের পৃথক দু’টি স্থানে মাদকবিরোধী অভিযানে ৮৮ বোতল ফেনসিডিল ও ২’শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃতরা হলো- সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মকছেদ আলীর ছেলে গাজী উদ্দিনকে (৪০), বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের মৃত শওকত আলী মল্লিকের ছেলে গাঁজা ব্যবসায়ী খাইরুল ইসলামকে (৫০)। গতকাল সোমবার ভোর ৬টার সময় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়ার হঠাৎপাড়া থেকে তাদেরকে আটক করা হয়। জানা গেছে, জীবননগর থানার নবাগত ওসি মাহমুদুর রহমানের নির্দেশে সোমবার ভোরবেলা জীবননগর থানার এসআই কাজী শামসুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার সীমান্ত ও বাঁকা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ গাজী উদ্দিন ও খাইরুল ইসলামকে আটক করে। এ ব্যাপারে জীবননগর থানায় দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার