বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরতাল-গণকারাবরণের প্রস্তুতি বিএনপিতে, অরাজকতা প্রতিরোধ করবে আওয়ামী লীগ

  • আপলোড তারিখঃ ২৭-০১-২০১৮ ইং
হরতাল-গণকারাবরণের প্রস্তুতি বিএনপিতে, অরাজকতা প্রতিরোধ করবে আওয়ামী লীগ
খালেদা জিয়ার রায় ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী ॥ কর্মসূচি দিলে কোথায় যাবেন : মির্জা ফখরুল সমীকরণ ডেস্ক: আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। সর্বত্রই আলোচনার প্রতিপাদ্য কী ঘটতে যাচ্ছে। কি হবে বেগম জিয়ার? মামলার রায় কি হবে তা জানে আদালত- তবে এনিয়ে পাল্টাপাল্টি বক্তব্য চলছে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের মধ্যে। রায়ে বেগম জিয়ার সাজা দেওয়া হতে পারে এমন আশংকায় অস্থিরতা ছড়িয়ে পড়েছে বিএনপিতে। সাজা হলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথের সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন দলের নেতা-কর্মীরা। রাজপথে তাৎক্ষণিক বড় মাত্রায় প্রতিক্রিয়া দেখানোর পাশাপাশি স্বেচ্ছায় কারাবরণ, হরতাল-অবরোধসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে দলটির মধ্যে চলছে আলোচনা। সাংগঠনিক, নির্বাচনী প্রস্তুতিসহ যাবতীয় কার্যক্রম আপতত বন্ধ রেখে এখন আন্দোলনের প্রস্তুতি চলছে দলটির ভিতরে। আজ শনিবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারনী ফোরাম স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বেগম জিয়া। দলের নেতারা গতকাল বলেছেন, রায় নিয়ে সরকার প্রতিহিংসা চরিতার্থ করতে চাইলে আগামী ৮ ফেব্রুয়ারি হবে ফয়সালার দিন। সরকারের পতনের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। অপরদিকে আওয়ামী লীগ বলছে, দেশে কোন ধরনের বিশৃঙ্খলা-অরাজকতা বা সন্ত্রাসী কার্যকলাপ করা হলে তা প্রতিরোধ করা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল বলেন, খালেদা জিয়ার রায় নিয়ে আদালতের কর্মকান্ডে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। খালেদা জিয়ার সাজা হলেও তাদের কিছু করার নেই। এক্ষেত্রে রাজনীতির প্রতিহিংসার কোনো যোগসূত্র নেই । আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। তবে দুর্নীতির মামলায় খালেদা জিয়ার কারাগারে যাওয়ার প্রেক্ষিতে কিংবা আলাদলের মাধ্যমে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনায় আগুন জ্বালালে সেই আগুনে তাদের নিজেদেরই পুড়তে হবে। অতীতেও তারা আগুন জ্বালিয়ে সেই আগুনে তারাই জ্বলেছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে ইতিমধ্যে তৃণমূলে বার্তা পাঠিয়ে বলা হয়েছে, খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে সব ধরনের অরাজকতা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করতে হবে। এ জন্য সারাদেশের মাঠ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দখলে রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে। দলীয় সূত্র সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায়কে ঘিরে কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নিরাপত্তা বাহিনীকে আগের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তুলনা করা চলবে না। তারা জনগণের বন্ধু, তারা পেশাদার পুলিশ। কাজেই বিশৃঙ্খলা কিংবা ধ্বংসাত্মক কিছু ঘটলে আমাদের নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেবে। অন্যদিকে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মরহুম কথা শিল্পী শওকত আলীর পরিবারের সাথে দেখা করার পর সাংবাদিকদের বলেন, ‘আমরা এখনো রায়টা পাইনি। আইনগতভাবে নীতিগতভাবে রায় ঘোষণা হওয়ার আগে পর্যন্ত আমরা রায় নিয়ে প্রতিক্রিয়া, সেইভাবে বলতে পারব না।স্বরাষ্ট্র মন্ত্রীর কথা থেকে এটা পরিস্কার বুঝা যায় যে, তারা কী চিন্তা করছেন?’ খালেদা জিয়ার মামলার রায় ‘দ্রুততার সাথে করানো হচ্ছে’ অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘নজিরবিহীন তাড়াহুড়ার মধ্যে দ্রুততার সাথে এই মামলা শেষ করার চেষ্টা হচ্ছে। দেশনেত্রীর আইনজীবীরা পরিস্কার করে বলেছেন যে, জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড।’ কারণ তারা (ক্ষমতাসীন) কর্ণপাত করছেন না। তারা আগামী নির্বাচন করতে চান বিএনপিকে বাদ দিয়ে এবং সেজন্যই তাড়াহুড়া করে বিচার কাজ শেষ করা এবং এ সমস্ত কমেন্ট করা। আমরা এখন পর্যন্ত কোনো কর্মসূচি ঘোষণা করিনি। তিনি অভিযোগ করে বলেন, অনেকদিন আগে থেকেই সরকারের লোকজন এই মামলা নিয়ে আগাম বক্তব্য দেওয়া শুরু করেছেন। প্রধানমন্ত্রী বহু আগেই রায় দিয়ে দিয়েছেন। নিশ্চয় মনে আছে অনেক আগেই তিনি বলে দিয়েছিলেন এতিমের টাকার ব্যাপারে।অন্যান্য মন্ত্রীরা বলছেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরের শেখপাড়ায় রিকশাচালক হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজন গ্রেপ্তার