দামুড়হুদায় মুখোশপরা অস্ত্রধারীদের মহড়া : আতঙ্ক
- আপলোড তারিখঃ
২৭-০১-২০১৮
ইং
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরের বাসষ্ট্যান্ডে মুখোশপরা অস্ত্রধারীরা প্রকাশ্যে অস্ত্র হাতে বিভিন্ন চায়ের দোকানে কে বা কাদের খোজাখুঁজি করতে থাকে। এমন সময় পুলিশের উপস্থিত টের পেয়ে তারা মাইক্রোযোগে পালিয়ে যায়। মুহুর্তের মধ্যে বাসষ্ট্যান্ড এলাকার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে এলাকা ত্যাগ করেন। গতকাল শুক্রবার সন্ধ্যারাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এঘটনা জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী অনেকেই জানান, গতকাল (আজ) শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মুখোশ পরা ৪/৫ জন দা ও কুড়–ল হাতে দামুড়হুদা বাসষ্ট্যান্ডের বিভিন্ন চায়ের দোকানে দোকানে কাদেরকে যেন খুজতে থাকে। তবে মুখোশপরা দূর্বৃত্ত্বরা কারোর উচ্চারণ করে খোজাখুজি করেনি। এমন সময় বাসষ্ট্যান্ড এলাকায় থাকা পুলিশের দু’জন এএসআই পিস্তল উচিয়ে তাদের ধাওয়া করলে মুখোশপরা অস্ত্রধারীরা দৌড়ে একটি মাইক্রোবাসে উঠে চুয়াডাঙ্গার অভিমুখ সড়ক দিকে পালিয়ে যায়। এঘটনার পর মুহুর্তের মধ্যে বাসষ্ট্যান্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ করে ব্যবসাদাররা যে যার মত ভয়ে এলাকা ত্যাগ করেন। বিষয়টি জানাজানি হলে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। সাধারণ মানুষদের বলতে শোনাযায় দামুড়হুদায় এসব কি শুরু হলো। দিনেদিনে শান্ত দামুড়হুদা কেন অশান্ত ও আতঙ্কের শহরে পরিণত হচ্ছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেনর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে এই প্রতিবেদককে এ বিষয়ে কোন বক্তব্য না দিয়ে বলেন, আপনি ওই জায়গায় যা পেয়েছেন লিখে দেন। না লিখলে না লিখবেন।
পরে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেনর সাথে আবার অন্য এক প্রতিবেদক মোবাইলে যোগাযোগ করে কি ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, চুয়াডাঙ্গার দিক থেকে একটি মাইক্রোবাসযোগে সশস্ত্র তিনজন দামুড়হুদায় ঢুকছে এমন সংবাদ পেয়ে পুলিশ তাদের আটক করতে ধাওয়া করলে মাইক্রোবাসসহ আরোহীরা পালিয়ে যায়। মাইক্রোবাসের নম্বরসহ আরোহীদের সন্ধানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। খুব দ্রুত মাইক্রোবাসটি সনাক্ত করে তা আটক সম্ভব হবে আশা করছি। দামুড়হুদা শহর শান্ত আছে কোন উত্তেজনা নেই বলেও জানান ওসি।
কমেন্ট বক্স