মঙ্গলবার, ৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

একটি শিক্ষিত জাতি চাইলে বিশ্ব মানচিত্রে জায়গা করে নিতে পারে

  • আপলোড তারিখঃ ২৬-০১-২০১৮ ইং
একটি শিক্ষিত জাতি চাইলে বিশ্ব মানচিত্রে জায়গা করে নিতে পারে
চুয়াডাঙ্গা সরকারি বালিকা এবং ভি.জে উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হুইপ ছেলুন এমপি এসএম শাফায়েত: বর্তমান সরকার শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করেছে; এখন আপনাদেরও এগিয়ে আসতে হবে। একটি শিক্ষিত জাতি চাইলে বিশ্বে মানচিত্রে জায়গা করে নিতে পারে। এ জন্য শিক্ষিত সমাজের ভূমিকা অপরিহার্য। ক্লাসরুমে সঠিক ভাবে পাঠদান করালে যতটুকু শিখবে ওই টুকু নিয়েই সে চলতে পারবে। তাই পাঠদানে গুরুত্ব দিতে হবে শিক্ষকদের। শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নে অভিভাবকদেরও সম্পৃক্ত করতে হবে। প্রয়োজনে স্কুলে একাধিকবার অভিভাবক সমাবেশ করতে হবে। চুয়াডাঙ্গা সরকারি বালিকা ও ভি. জে সরকারি উচ্চ বিদ্যালয়ের পৃথক আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান পূর্বক আলোচনা সভায় কথাগুলো বলেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি গতকাল বৃহস্পতিবার সকাল পোনে ৯টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বিকেল ৪টায় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা ভাষাকে সারাবিশ্বের কাছে পরিচিত করে দিয়ে গেছেন। আমাদের কাজ হবে সেই ভাষাকে নিজেদের মধ্যে বাঁচিয়ে রেখে আগামী প্রজন্মকে দিয়ে তা বিশ্ব দরবারে উঁচু স্থানে দাঁড় করানো। হুইপ ছেলুন এমপি আরও বলেন, খেলাধুলা ও সংস্কৃতি মেধা ও মনের বিকাশ ঘটায়। সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে বিশ্বের দরবারে একটি জাতির পরিচিতি যতো দ্রুত তুলে ধরা যায় অন্য কোনো মাধ্যমে অতটা দ্রুত সম্ভব হয়ে ওঠে না। হুইপ আরো বলেন, অভিযোগ আছে স্কুলগুলোতে ছাত্র-ছাত্রীরা ঠিকমতো আসছে না। যারা আসছে, তাদের বেশির ভাগই টিফিনের ছুটিতে স্কুল থেকে পালিয়ে যাচ্ছে। এই চর্চা ঠেকাতে অনিয়মিত শিক্ষার্থীদের বাড়িতে অভিভাবকদের কাছে নোটিশ পাঠাতে হবে। স্কুলে আসার পর ছুটির আগে কেউ বাইরে যেতে পারবে না। জরুরি প্রয়োজন হলে লিখিত ছুটি নিতে হবে। স্কুলে ক্লাস চলাকালে অনেক শিক্ষক ক্লাস ফাঁকি দিয়ে বাড়িতে প্রাইভেট পড়ান ও কোচিং সেন্টারে সময় দেন। ওইসব শিক্ষকের তালিকা তৈরি করে ব্যবস্থা নেয়া হবে। ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল ফটক ভেঙে ফেলায় অসন্তোষ প্রকাশ করে হুইপ বলেন, কারা কী কারণে কার নির্দেশে ঐতিহ্যকে ধ্বংস করেছে আমার বোধগম্য নয়। বর্তমান গেটের দিকে তাকালে কেউ বুঝবেই না বিদ্যালয়ের বয়স ১৩৫ বছর। এ বিদ্যালয় থেকে আমি মাধ্যমিকের গন্ডি টপকিয়েছি। বৃহস্পতিবার সকাল পোনে ৯টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মালাকার আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ও জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন-এমপি। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার্স) আহসান হাবীব, জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী, শিক্ষাবীদ সিদ্দিকুর রহমান, ভি. জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সফুরা খাতুন ও ইলা হক। এ বিদ্যালয়ের প্রভাতী শাখার ৩৩টি ইভেন্ট ও দিবা শাখার ৩৩টি ইভেন্ট প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অপরদিকে, গতকাল বিকেল ৪টায় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেনের বাস্তবায়নে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ও জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী, শিক্ষাবীদ সিদ্দিকুর রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মালাকার। এ সময় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ তাঁর বক্তব্যে উল্লেখ করেন ভি. জে সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিত্যাক্ত একটি ভবনটি ভেঙে শিক্ষার্থীদের খেলাধুলার মাঠের পরিধি বাড়ানো হচ্ছে। এ ছাড়া এ বছরই বিদ্যালয়ের অভ্যন্তরে ১০ তলা একটি ভবন নির্মাণ করা হবে। এ কারণে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসের সামনে থাকা শতবর্ষী কাঠাল গাছটি কেটে ফেলতে হচ্ছে। উন্নয়নের স্বার্থে এ টুকু স্মৃতি বিসর্জন সকলকে মেনে নেয়ার ও উন্নয়ন কাজে সকলের সহযোগিতার আহ্বান জানান তিনি। আলোচনা সভা শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চুয়াডাঙ্গার স্থানীয় শিল্পিরাসহ বিদ্যালয়ের ছাত্ররা অংশগ্রহণ করে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরের গাংনীতে অসুস্থ মাদক ব্যবসায়ী স্বামীকে ছেড়ে দিয়ে