ইজতেমা থেকে ফেরার পাটুরিয়া ঘাটে যানজটে দূর্ঘটনা
- আপলোড তারিখঃ
২৩-০১-২০১৮
ইং
দামুড়হুদার গোপালপুরের ৩৫জন যাত্রী আহত
ভালাইপুর প্রতিনিধি: ইজতেমা থেকে ফেরার পথে দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের বিশ্ব ইজতেমার গাড়ী আরিচার ঘাটে দূর্ঘটনার কবলে পড়ে ৩৫ জন মুসল্লি আহত হয়েছে। বিশ্ব ইজতেমার ২য় পর্ব শেষ করে এসএম পরিবহনের একটি গাড়ীতে করে বাড়ি ফিরছিলো দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের মুসল্লীরা। যানজটের কবলে পড়া গাড়ীটি সোমবার সকালে আরিচার ঘাঁট থেকে ছাড়ার সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়ীর ধাক্কায় এসএম পরিবহনের যাত্রী বোঝায় গাড়ীটি আরিচার ঘাঁটের খাদে পড়ে যায়। এঘটনায় কমপক্ষে ৩৫জন মুসল্লী আহত হয়েছে।
জানা যায়, পাটুরীয়া ৩নং ঘাটে পৌঁছালে গাড়ী পার্কিং করার সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি গাড়ী ধাক্কা দিলে এসএম পরিবহনের গাড়ীর পিছনের গ্লাস ভেঙ্গে যায়। যার কারনে দুই গাড়ীর ড্রাইভারের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ড্রাইভার এসএম পরিবহনের গাড়ীটিকে পাশ থেকে ধাক্কা দিলে গাড়ীটি খাদের মধ্যে উল্টিয়ে যায়। এতে প্রায় ৩৫জন মুসল্লি আহত হয়েছে। এদের মধ্যে গোপালপুর গ্রামের দক্ষিণ পাড়ার আবেদ ও বজলুর রশীদকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। তাছাড়া অন্যান্য মুসল্লীদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়ী ও ড্রাইভার কে স্থানীয় প্রশাসন জব্দ করেছে বলে জানান দূর্ঘটনার কবলে পড়া মুসল্লীরা।
কমেন্ট বক্স