মঙ্গলবার, ৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায়ও হাইটেক পার্ক গড়ে তোলা হবে

  • আপলোড তারিখঃ ২২-০১-২০১৮ ইং
সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায়ও হাইটেক পার্ক গড়ে তোলা হবে
জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলাতেও হাইটেক পার্ক গড়ে তোলা হবে। তবে এ ব্যাপারে এখনও চুড়ান্ত নির্দেশনা পাওয়া যায়নি। শিঘ্রই সকল প্রকার আনুষ্ঠানিকতা শেষ করে জেলা শহরের মধ্যে কোন একটি স্থানে হাইটেক পার্ক নির্মাণের চুড়ান্ত কাজ শুরু হবে। জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ তাঁর বক্তব্যে এ কথা বলেন। গতকাল রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, ‘জেলার উন্নয়ন ক্রমেই বাড়ছে। সকল সরকারি কার্যক্রম ও নাগরিক সেবা বৃদ্ধি পেয়েছে। এখনও যে সকল সমস্যা রয়েছে তা দ্রুত সমাধান করতে হবে।’ সড়ক বিভাগের তথ্য অনুযায়ী ঝিনাইদহ-চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কের চলমান কার্যক্রম নিয়ে জেলা প্রশাসক বলেন, ‘প্রথম পর্যায়ে রাস্তার সিলকোর্ট তুলে ফেলে আপাতত চলাচল উপযোগী করে রাখা হচ্ছে। আগামী দু’তিনদিনের মধ্যে পুরোদমে কাজ শুরু হবে।’ এছাড়া কর্মস্থল নিরাপদ রাখতে সকল অফিস সমূহে অগ্নি নির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুসার) স্থাপনের নির্দেশ দেন জেলা প্রশাসক। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন মো. সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার্স) আহসান হাবীব, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজাসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরের গাংনীতে অসুস্থ মাদক ব্যবসায়ী স্বামীকে ছেড়ে দিয়ে