৯ জনসহ অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে অভিযোগ : আটক ৪
- আপলোড তারিখঃ
২০-০১-২০১৮
ইং
চুয়াডাঙ্গার সিএন্ডবি পাড়ায় অটোচালককে কুপিয়ে জখম করার ঘটনায়
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ভিজে স্কুলের সামনে থেকে চোখ মুখ বেধে সিএন্ডবি পাড়ার মাঠে নিয়ে যেয়ে ইজিবাইক চালক মাহফুজকে কুপিয়ে জখম করার ঘটনায় ৯জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩জনের নামে চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ অভিযোগের প্রেক্ষিতে চারজনকে আটক করেছে সদর থানা পুলিশ।
আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা দৌলৎদিয়াড়ের বজলুর রহমানের ছেলে সাগর (২০), সিএন্ডবিপাড়ার বাবুর ছেলে তুহিন (১৮), একই পাড়ার মিলনের ছেলে রনি (২০), কাশেম আলীর ছেলে শান্ত (২০)। গতকাল শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
অভিযোগ পত্রে উল্লেখিত অন্যন্যা আসামীরা হলো- সিএন্ডবি পাড়ার হেকুর ছেলে চাঁন মিয়া (২২), শহিদুল ইসলামের ছেলে সাগর (২০), ঈদগাহ পাড়ার মহিদুল ইসলামের ছেলে রিমন (২০), সুমোরদিয়া নীলার মোড়ের রাসেল এবং একই গ্রামের সাইফুল ইসলাম।
জানা যায়, চুয়াডাঙ্গা ভিজে স্কুলের সামনে থেকে গাড়ির গতিরোধ করে ইজিবাইক চালক মাহফুজ কে পিটিয়ে চোখ ও মুখ বেধে তার ইজিবাইকে করে সিএন্ডবি পাড়ার মাঠের ভিতর নিয়ে যায়। সেখানে তারা তাকে রড, রাম দা ও জেআই পাইপ দিয়ে আঘাত করে। মাহফুজ তার ইজিবাইক ফেলে রেখে দ্রুত সেখান থেকে পালিয়ে সার্কিট হাউজের সামনে আসে এবং এক মোটরসাইকেল আরোহীর সাথে কোর্ট মোড়ে আসে। এসময় তার পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পরপরই আহত মাহফুজের বোন মমো খাতুন চুয়াডাঙ্গা সদর থানায় ৯জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩ জনের নামে অভিযোগ দায়ের করে। এরই প্রেক্ষিতে গতকাল চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে অপহরন করে হত্যার উদ্দেশ্য রাম দা, জেআই পাইপ দিয়ে কোপানোর অভিযোগে ১৪৩, ৩৬৫, ৩২৩, ৩২৪, ৩২৫, ২৩৬ এবং ৩০৭ ধারার মামলা দেয়া হয়েছে। আজ শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।
কমেন্ট বক্স