বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রায় পাঁচ লাখ টাকার ভারতীয় মদ শাড়ী ও ফেনসিডিলসহ উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৭-০১-২০১৮ ইং
প্রায় পাঁচ লাখ টাকার ভারতীয় মদ শাড়ী ও ফেনসিডিলসহ উদ্ধার
চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের চোরাচালানবিরোধী পৃথক অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের চোরাচালানবিরোধী অভিযানে দামুড়হুদা উপজেলার দর্শনা ও বিভিন্ন স্থান থেকে ৮৪ পিস শাড়ী, ৭০ বোতল ফেন্সিডিল এবং ২৩ বোতল ভারতীয় মদ আটক করেছে। গতকাল মঙ্গলবার ও গত সোমবার এসব অঞ্চল থেকে শাড়ী ও মাদ্রকদ্রব্য আটক করা হয়। `` চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল মঙ্গলবার আনুমানিক সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আশানুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠ থেকে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১৯ বোতল ভারতীয় মদ আটক করে। যার আনুমানিক মূল্য ৫৬ হাজার ৫’শ টাকা। এদিকে, গত সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার আইসিপি চেকপোষ্ট হতে ভারতীয় ৮৪ পিস উন্নত মানের শাড়ী আটক করে। যার আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা মাত্র। একইদিন সোমবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার আইসিপি চেকপোষ্ট হতে ০৪ বোতল ভারতীয় মদ করে। যার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা। আটককৃত ৮৪ পিস উন্নত মানের শাড়ী, ৭০ বোতল ফেন্সিডিল এবং ২৩ বোতল মদের সর্বমোট মুল্য ৪ লাখ ৮২ হাজার ৫’শ টাকা। আটককৃত মালামাল দর্শনা কাষ্টমস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা দেয়া হয়েছে বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরের শেখপাড়ায় রিকশাচালক হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজন গ্রেপ্তার