বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবি দিবস ১৪ জানুয়ারী পালন!

  • আপলোড তারিখঃ ১৫-০১-২০১৮ ইং
১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবি দিবস ১৪ জানুয়ারী পালন!
শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষকদের নিজস্ব প্রতিবেদক: ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস। দিবসটি যথাযথ মর্যাদায় পালনে সারাদেশে বর্ণাঢ্য উদ্যোগ গ্রহণ করা হয় সরকারের পক্ষ থেকে। কিন্তু সরকার কর্তৃক নির্ধারিত সে সময় দিবসটি পালন না করে গতকাল ১৪ জানুয়ারী রবিবার বেলা সাড়ে ১১টায় শহীদ বুদ্ধিজীবি দিবস ২০১৭ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের এক বদ্ধ ঘরে এ আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মাসরেকুল ইসলাম, চীফ ইন্সট্রাক্টর (অটোঃ) মো. আজিজুল হক, চীফ ইন্সট্রাক্টর (ফার্ম) প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম, চীফ ইন্সট্রাক্টর (ওয়েল্ডিং) মো. রওশন আলী বিশ্বাস, চীফ ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) প্রকৌশলী মো. ইমরুল কাদির, ইন্সট্রাক্টর (ফার্ম) প্রকৌশলী মো. হালিম মাহমুদ ভুইয়া, ইন্সট্রাক্টর (বাংলা) মো. রিজাউল করিম, ইন্সট্রাক্টর (গণিত) মো. হাদিউজ্জামান, জুনিয়র ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) মো. হাসমত আলীসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। তবে জানুয়ারি মাসে ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবি দিবস পালনের ব্যাপারে কোন নির্দেশনা বা অজ্ঞতা নেই চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের। এ প্রসঙ্গে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, ‘১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস। ওই দিনই যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলায় দিবসটি পালন করা হয়। তবে সেদিন দিবসটি উৎযাপন করতে না পেরে এখন (১৪ জানুয়ারি) পালন করার কোন নিয়ম বা নির্দেশনা নেই। তাদের আকস্মিক এ আয়োজনের কথা আমার জানা নেই।’ উল্লেখ্য, বিভিন্ন সময় সরকারি নির্দেশনা মোতাবেক মহান বিজয় দিবসসহ জাতীয় দিবস পালন না করা এবং জেলা প্রশাসন আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে অনুপস্থিতির অভিযোগে গত বুধবার (৩ জানুয়ারি) চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষসহ ৫ শিক্ষক ও প্রধান সহকারীকে শোকজ করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। জেলা প্রশাসক স্বাক্ষরিত নোটিশটি পৌছানোর পাঁচ কার্যদিবসের মধ্যে জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়। এরপর ওই নোটিশের জবাব দিতেই তড়িঘড়ি এসব অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরের শেখপাড়ায় রিকশাচালক হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজন গ্রেপ্তার