বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অস্ত্র মামলায় গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলামের ১০ বছরের কারাদ-

  • আপলোড তারিখঃ ১৫-০১-২০১৮ ইং
অস্ত্র মামলায় গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলামের ১০ বছরের কারাদ-
মেহেরপুর অফিস: মেহেরপুরে অস্ত্র মামলায় গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলামকে (আশরাফ ভেন্ডার) ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৪ এর বিচারক মো. তাজুল ইসলাম ওই আদেশ দেন। রায় ঘোষণার সময় মামলার আসামি আশরাফুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত মেয়র আশরাফুল ইসলাম গাংনী উপজেলা যুবলীগের আহবায়ক এবং গাংনী উত্তরপাড়ার আব্দুর রশিদের ছেলে। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সূত্রে জানা গেছে, গাংনী সাব রেজিস্ট্রি অফিসে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কয়েকগুন বেশি খরচে জমি রেজিস্ট্রির একটি অবৈধ সিন্ডিকেট গড়ে ওঠে। ওই সিন্ডিকেটের মূল হোতা ছিলেন আশরাফুল ইসলাম ওরফে আশরাফ ভেন্ডার। উচ্চ মূলে জমি রেজিস্ট্রির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। আন্দোলনের মুখে ২০১২ সালের ২৭ মে গাংনী উত্তরপাড়াস্থ নিজ বাস ভবন থেকে আশরাফুলকে আটক করে র‌্যাব ও পুলিশ। এ সময় ফাইল কেবিনেটের উপরে থাকা কম্পিউটার সেটের পিছন থেকে ওজঙখওঘউ-৭.৬৫সস লেখা একটি অবৈধ পিস্তল, দুইটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওই সময় অস্ত্র ও গুলি রাখার অপরাধে আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের তৎকালীন এসআই সিরাজুল মোস্তফা গাংনী থানায় অস্ত্র আইনে আশরাফুলের নামে মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই নারায়ন চন্দ্র ঘোষ একই বছরের ১৬ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ৮ জন সাক্ষী তাদের স্বাক্ষ্য প্রদান করেন। বিচারক স্বাক্ষীদের স্বাক্ষ্য ও মামলার নথিপত্র পর্যালোচনা করে মেয়র আশরাফুল ইসলামকে অস্ত্র আইনে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদন্ডাদেশের আদেশ দেন আদালতের বিচারক। রায় ঘোষণার পরই আদালতে উপস্থিত আশরাফুল ইসলামকে নেয়া হয় পুলিশ হেফাজতে। দুপুরেই তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করেছে কোর্ট পুলিশ। মামলায় রাষ্ট্রপক্ষে সহকারি পাবলিক প্রসিকিউটর এমএম রুস্তম আলী এবং আসামি পক্ষে খন্দকার আব্দুল মতিন আইনজীবীর দায়িত্ব পালন করেন। আসামি পক্ষের আইনজীবী খন্দকার আব্দুল মতিন বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট না। আমরা উচ্চ আদালতে আপিল করবো। এদিকে, মেয়র আশরাফুল ইসলামের স্ত্রী মেহেরপুর জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য শাহানা ইসলাম শান্তনা জানান, ২০১২ সালে তৎকালিন সময়ে ষড়যন্ত্র করে আমার স্বামী আশরাফুল ইসলামের চেম্বারে অভিযান চালিয়ে অস্ত্র রেখে মিথ্যা মামলা সাজিয়ে তাকে গ্রেফতার করেছিলো। আমরা সুবিচার পেতে উচ্চ আদালতের আশ্রয় নেবো। উল্লেখ্য, এর আগে অস্ত্র মামলায় গ্রেফতার হওয়ার পরে মেয়র আশরাফুল ইসলাম হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরের শেখপাড়ায় রিকশাচালক হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজন গ্রেপ্তার