বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিক্ষার্থীদের মাধ্যমিকে ভর্তি নিয়ে বিপাকে অভিভাবকেরা

  • আপলোড তারিখঃ ১৪-০১-২০১৮ ইং
শিক্ষার্থীদের মাধ্যমিকে ভর্তি নিয়ে বিপাকে অভিভাবকেরা
দর্শনার কেরু উচ্চ বিদ্যালয়ে বাইরের ছাত্রছাত্রী ভর্তি বন্ধ ঘোষণা দর্শনা অফিস: দর্শনায় প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নিয়ে অভিভাবকেরা বিপাকে পড়েছে। দর্শনা পৌরসভা এলাকায় ৩টি মাধ্যমিক ১টি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ১টি ফাজিল মাদরাসা ২টি নি¤œ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এত কিছুর মধ্যেও অভিভাবকরা একটি ভাল মাধ্যামিক বিদ্যালয়ে ছেলে মেয়েদের ভর্তি করা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। এর কারণ হিসাবে বেশ কয়েকজন অভিভাবক বলেন, দর্শনা কেরু উচ্চ বিদ্যালয় হঠাৎ করে বাইরের ছাত্রছাত্রী ভর্তি বন্ধ ঘোষণা করেছে। ফলে এলাকায় ভাল লেখাপড়া হয় এমন একটি স্কুল পাওয়ায় দুষ্কর। ফলে ছেলে মেয়ে নিয়ে চিন্তায় পড়েছি। তবে আজ রবিবার কেরু উচ্চ বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট সিন্ধান্ত নেবেন। কি হয় সেই অপেক্ষায় রয়েছে অনেক অভিভাবক। এ বিষয় কেরু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন জানান, এটা ম্যানেজমেন্টের সিন্ধান্ত, আমাদের এ সিন্ধান্তই চুড়ান্ত। পৌর এলাকার ১০টি সরকারী ও ২টি কিন্ডারগার্টেন স্কুল এর ছাত্রছাত্রী যদি সবাই কেরু উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে চাই, তাহলে স্কুলের ছাত্রছাত্রীদের ক্লাস রুমে জায়গার সংকুলান নিয়ে কর্তৃপক্ষ বিপাকে পড়বে। নাম প্রকাশে একজন অভিজ্ঞ শিক্ষক বলেন, সবাই একটি স্কুলের উপর চেয়ে না থেকে বাকি যে ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদরাসা আছে। সে সব প্রতিষ্ঠানগুলো কিভাবে ভাল করা যায়, সেদিকে বেশী বেশী নজর দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরের শেখপাড়ায় রিকশাচালক হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজন গ্রেপ্তার