রবিবার, ৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় অটো উল্টে শিশুসহ ৬ জন আহত : রেফার ১

  • আপলোড তারিখঃ ০৬-০১-২০১৮ ইং
বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় অটো উল্টে শিশুসহ ৬ জন আহত : রেফার ১
চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে বেপরোয়া গতিতে যান চলাচল : প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে প্রতিনিয়ত ঘটতে দূর্ঘটনা। গতকাল এই সড়কের বোয়ালমারী নামকস্থানে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোবাইক উল্টিয়ে শিশুসহ ৬ জন যাত্রী গুরুতর জখম হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার আনুমানিক বিকাল ৪টার দিকে এঘটনা ঘটে। এরমধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহতরা হলেন, দামুড়হুদা উপজেলার গোকুলখালী গ্রামের মাঝেরপাড়ার আব্দুল কুদ্দুস দুলালের স্ত্রী সুন্দরী খাতুন (২৬), তার ছেলে সাদিকুর রহমান (১), মেহেরপুর জেলার পিরোজপুর ইউনিয়নের বকসিবাড়ী গ্রামের মেহেদির স্ত্রী হীরা খাতুন (২৮) ও তার ছেলে রোহান (১), চুয়াডাঙ্গা সদরের পিরোজখালী ইউনিয়নের সিংহাটি গ্রামের বাদশার স্ত্রী ঝরা খাতুন (৩০) ও তার মেয়ে শুভতারা খাতুন (১০)। `` জানা গেছে, গতকাল শুক্রবার বিকালে জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজার থেকে একটি ব্যাটারিত চালিত অটোবাইকে ৬ জন যাত্রী চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে মোমিনপুর ইউনিয়নের চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বোয়ালমারী নামকস্থানের মসজিদের নিকট পৌছালে একটি বেপরোয়া গতির নিয়ন্ত্রণ হারিয়ে অটোর পিছনে স্বজোরে ধাক্কা দেয়। আচমকা ধাক্কার ফলে অটোটি উল্টে দুমড়ে মুচড়ে যায়। এবং অটো থাকা ৬ জন যাত্রী গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। `` হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, আহত চার জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এরমধ্যে শিশু সোহানের বাম পা গোড়ালি থেকে কেটে ফেলা হয়েছে। তবে মাথায় প্রচন্ড আঘাত পাওয়ায় সুন্দরী খাতুনের অবস্থা আশঙ্কাজনক। এমনকি তার মুখ ও কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাই তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসারর জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে বেপরোয়াভাবে যান চলাচলের ফলে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। অনেকে মৃত্যুর হাত থেকে রেহাই পেলেও হচ্ছেন পঙ্গু।


কমেন্ট বক্স
notebook

সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার