রবিবার, ৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শীতজনিত রোগাক্রান্তদের বেশিরভাগই শিশু : শীতের ধকল পোহাচ্ছে ছিন্নমূল ও শ্রমজীবীরা

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০১৮ ইং
শীতজনিত রোগাক্রান্তদের বেশিরভাগই শিশু : শীতের ধকল পোহাচ্ছে ছিন্নমূল ও শ্রমজীবীরা
মৃদু শৈত্য প্রবাহের সাথে জেঁকে বসছে তীব্র শীত : দু’একদিনে আরো বাড়বে চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড নিজস্ব প্রতিবেদক: চলতি মৌসুমে সবচেয়ে বেশি শীত অনুভূত হয়েছে গতকাল বৃহম্পতিবার। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। সকাল থেকে সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। এদিন চুয়াডাঙ্গাসহ সারা দেশে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আরও দু-তিন দিন তা চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শীতের কারণে কোন মৃত্যুর খবর না পাওয়া গেলেও শীত জনিত রোগক্রান্তের সংখ্যা বাড়ছে। শীতজনিত রোগ বিশেষ করে ডায়রিয়া, ব্রংকাইটিস ও অ্যাজমা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এদের মধ্যে বয়স্ক ও শিশুর সংখ্যাই বেশি। বৃহস্পতিবার তীব্র হিমেল হাওয়ায় চুয়াডাঙ্গাসহ জেলার বিভিন্ন স্থানে জনজীবন জবুথবু হয়ে পড়ে। শীত মোকাবেলায় এদিন অনেককেই গরম কাপড়ের দোকানে ভিড় জমাতে দেখা গেছে। তবে শীতের ধকল পোহাতে হয়েছে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষকে। কেউ কেউ খড়-কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছে। সারাদিন রোদ্রের লুকোচুরি আর বাতাসের তীব্রতায় শীত জেকে বসতে শুরু করেছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১১ কিলোমিটার। আবহাওয়া বিভাগ বলছে, রাতের আবহাওয়া অপরিবর্তিত থাকলেও আগামী সোম-মঙ্গলবারের দিকে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। তবে তা অব্যাহত থাকতে পারে বলেও মনে করছে আবহাওয়া বিভাগ। এছাড়া শীতের প্রভাবে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। গত বৃহস্পতিবার দুপুর থেকে রাত সাড়ে ১০টা অবধি শীতের তীব্রতায় ডায়ারিয়ায় আক্রান্ত ১৩ শিশুসহ মোট ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগের দিন বুধবার দুপুর থেকে রাত ১২টা অবধি ১২ জন শীতাক্রান্ত্র ডায়ারিয়া রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছিল। অতি সাম্প্রতিক শীতাক্রান্ত নতুন নতুন ডায়ারিয়া রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। হাসপাতালে ডায়ারিয়া আক্রান্ত ভর্তি হওয়া রোগীদের মধ্যে অধিকাংশই শিশু। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু কনসালট্যান্ট আলহাজ্ব ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, শীতে শিশুরা কোল্ড ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে। শিশুদের যেন ঠা-া না লাগে সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে বয়স্কদেরও সতর্ক থাকার পরামর্শ দেন। অপরদিকে সব এলাকায় মৃদু শীত অনুভূত হওয়ায় বোরো বীজতলা ও রবি ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোল্ড ইনজুরি ও পচনসহ মড়কের আশংকায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। টানা এ পরিস্থিতি চলতে থাকলে ফসলের ক্ষতির আশংকা করছে কৃষি বিভাগ। পরিস্থিতি মোকাবেলায় তারা কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়েছেন। শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশা থাকার কারণে সড়ক ও নৌ যোগাযোগ বিঘিœত হচ্ছে। আবহাওয়াবীদদের ধারণা মতে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। যে কারণে এই অঞ্চলের আবহাওয়া প্রকৃতি অনেকটাই একই সঙ্গে ওঠানামা করে। তবে সম্প্রতি শুরু হওয়া মৃদু শৈত্যপ্রবাহের কারণ অন্য। এটার প্রধান কারণ মৌসুমি বায়ুপ্রবাহ।


কমেন্ট বক্স
notebook

সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার