১১ কেজি গাঁজাসহ আটক ১ : ফেনসিডিল উদ্ধার
- আপলোড তারিখঃ
০৪-০১-২০১৮
ইং
দামুড়হুদার ঝাঝাডাঙ্গা গ্রামে বিজিবির পৃথক অভিযান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রাম থেকে ১১ কেজি ভারতীয় গাঁজাসহ ইমরান নামের একজনকে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঝাঝাডাঙ্গা গ্রামের তিন রাস্তার মোড় নামক স্থান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে বিজিবির সুলতানপুর বিওপির টহল দল। এ ঘটনায় আটককৃত ইমরানসহ পলাতক আরও চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, বুধবার রাত আড়াইটার দিকে ঝাঝাডাঙ্গা গ্রামের বাবলাতলা মাঠ নামক স্থান থেকে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।
চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার শ্রী বিরেন্দ্রনাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামে অভিযান চালায়। এ সময় ঝাঝাডাঙ্গা গ্রামের তিন রাস্তার মোড় নামক স্থান হতে ১১ কেজি ভারতীয় গাঁজাসহ ইমরান নামের একজনকে আটক করা হয়। আটককৃত ইমরান হোসেন (২২) ঝাঝাডাঙ্গা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। উদ্ধারকৃত ১১ কেজি গাঁজার আনুমানিক মূল্য ৩৮ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় আটককৃত ইমরানসহ চারজন পলাতক আসামী ঈশ্বরচন্দ্রপুরের ফনে শেখের ছেলে শহিদুল ইসলাম (২৪), ঝাঝাডাঙ্গা গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে হোসেন আলী(২৬), বদিয়ার রহমানের ছেলে ফজলু মিয়া(২৫) ও আবদুল্লাহ’র ছেলে নাজমুল হোসেনের (২০) বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, বুধবার রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতারপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাঙ্গা গ্রামের ঝাঝাডাঙ্গা বাবলাতলা মাঠ নামক স্থান হতে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা। উদ্ধারকৃত ১১ কেজি গাঁজা এবং ৬০ বোতল ফেন্সিডিলের সর্বমোট মুল্য ৬২ হাজার ৫০০ টাকা।
কমেন্ট বক্স