রবিবার, ৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

২৫০ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার আতঙ্ক : প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন

  • আপলোড তারিখঃ ০৩-০১-২০১৮ ইং
২৫০ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার আতঙ্ক : প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন
চুয়াডাঙ্গায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় পুলিশ-ছাত্রদল সংঘর্ষের ঘটনায় নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় পুলিশ-ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা অন্তত ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। মামলার এজাহারে উল্লেখিত আসামীরা হলো- চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার শাহাজান আলীর কিন্নার ছেলে শরীফ উর জামান সিজার (৩৪), নুরনগর ঠাকুরপুর গ্রামের আবু তাহেরের ছেলে তৌফিক হোসেন, মাঝের পাড়ার মৃত সারজেদের ছেলে জনি (৩৮), নুরনগর কলোনীর আবুল হোসেনের ছেলে মোস্তফা, ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার গোলাম সারোয়ারের ছেলে রাজিব (৩৮), বেগমপুর গ্রামের আ. হাশেমের ছেলে সজিব, হাজরাহাটির আব্দুর রহমানের ছেলে আল আমিন (৩০), শংকরচন্দ্র গ্রামের আইয়ুব আলীর ছেলে মওলা (৩২), সিরাজুল ইসলামের ছেলে হাসান (২৪), বাগানপাড়ার আহম্মদের ছেলে সোহেল (২৬), খেজুরা গ্রামের আব্দুল হান্নানের ছেলে ইমদাদ (৩২), পিরোজখালির ফজলুর রহমানের ছেলে তারিক (১৫), শেখ পাড়ার আক্কাস আলীল ছেলে আক্তার (৩৫), কেসমতের ছেলে রানা (২৮), আক্কাস আলীর ছেলে বকুল (৪০), ফার্মপাড়ার মিশর (২৫), ফয়জুলের ছেলে জুয়েল (২৬), আজাদ (ছোট), কলোনী পাড়ার মোস্তফা (২৮), এতিমখানা রোডের আবুল হোসেনের ছেলে লিমন, কেদারগঞ্জ মালোপাড়ার ইয়ার আলীর ছেলে শিমুল (২০), সিনেমা হল পাড়ার আবু তাহেরের ছেলে এমএ তালহা, কোর্টপাড়ার সন্টু পেশকারের ছেলে ফিরোজ ছারোয়ার রুমান, ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার হাজী শামসুল হক মালিক ওরফে পচা মাষ্টারের ছেলে সোহেল আহমেদ মালিক ওরফে সুজন, কেদারগঞ্জ মালোপাড়ার রুহুল আমিনের ছেলে শান্ত (২০), বাগানপাড়ার মৃত জাফর আলীর ছেলে সাদ্দাম (২৪), শান্তিপাড়ার হারুন অর রশিদের ছেলে আবু বকর সিদ্দিক (২৬) এবং বাসস্ট্যান্ড পাড়ার জালাল শেখের ছেলে হিরক আহমেদ (২৪)সহ অজ্ঞাত অন্তত ২৫০ জন। এদিকে, এই ঘটনার পর গ্রেফতার আতঙ্কে রয়েছে ছাত্রদলের নেতাকর্মিরা। তবে এ মামলায় এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি বলে জানাই চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। প্রসঙ্গত, গত ১ জানুয়ারী সোমবার ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে শ্রীমন্ত টাউন হল থেকে বেলা ১১টার দিকে শোভাযাত্রার প্রস্তুতির সময় পুলিশের সাথে ছাত্রদলের নেতাকর্মিদের সংঘর্ষ বাধে। এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগ এনে দন্ডবিধির ১৪৩/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭ ধারায় মামলা দায়ের করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। যার মামলা নং ১। এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান চলাকালীন জেলা শিল্পকলা একাডেমীর মুল ফটক বন্ধ রেখে পুলিশের বর্বরতম লাঠিচার্জ এবং সভাস্থল ভাঙচুর করার পরও পুলিশ কর্তৃক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের আাহ্বায়ক শরিফ উর জামান সিজারসহ ২৮ জন নেতাকর্মি এবং দু’ আড়াইশোজনকে অজ্ঞাতনামা উল্লেখ করে মিথ্যা মামলা করার প্রতিবাদে বিবৃতি প্রদান করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু। বিনা উস্কানিতে পুলিশের নগ্ন হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে তিনি অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অপরদিকে, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফিরোজ সরোয়ার রোমান, যুগ্ম আহবায়ক জাহিদ মো. রাজীব খান, যুগ্ম আহবায়ক শাহজাহান খান ও যুগ্ম আহবায়ক মোমিনুর রহমান মোমিন এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন- গত ১ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ প্রশাসন মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত হামলা চালায়। পুলিশের হামলায় জেলা ছাত্রদলের আহবায়ক ও কেন্দ্রীয় সংসদের সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক শরিফ উর জামান সিজারসহ ছাত্রদলের অর্ধশত নেতাকর্মি মারাত্মকভাবে আহত হয়। একটি শান্তিপূর্ণ সমাবেশে নুন্যতম কোন উস্কানি ছাড়াই পুলিশের নগ্ন হামলা ও হামলা পরবর্তী মিথ্যা গল্প সাজিয়ে নেতাকর্মিদের নামে মামলা দেওয়ায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন। জেলা ছাত্রদল মনে করে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে বিশেষ করে পুলিশ বিভাগের কিছু কিছু সদস্য অতি উৎসাহী হয়ে এ ধরনের ঘৃন্য কাজে লিপ্ত হয়েছে যা জাতির জন্য লজ্জাজনক। দায়িত্বশীলদের নিকট থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কর্মকান্ড নিশ্চয়ই স্থিতিশীল পরিবেশের জন্য সহায়ক হতে পারেনা। জেলা ছাত্রদল নেতাকর্মিদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।


কমেন্ট বক্স
notebook

সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার